যথেচ্ছভাবে ছাপানো হল ৫০০ ও ২০০ টাকার জাল নোট, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের হাতে ধরা পড়ল জাল নোটের একটি চক্র। উত্তর প্রদেশের ইটাওয়া জেলা থেকে পুলিশ এই চক্রটির সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে। সাইফাই থানার পুলিশ ধৃত পাঁচজনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তাদের কাছ থেকে ৩০ হাজার ২০০ টাকার জাল নোট, একটি অবৈধ পিস্তল, তিনটি কার্তুজ, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি সুইফট গাড়ি উদ্ধার করা হয়েছে।

সিনিয়র পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব বলেন, এই চক্রের সদস্যরা গ্রামাঞ্চলে দোকানদারদের কাছে জাল নোট দিত। দোকানদাররাও বুঝতে পারতেন না সেগুলো যে নকল। উদ্ধার হওয়া নোটগুলি ৫০০ এবং ২০০ টাকার। তদন্তে জানা গিয়েছে যে এই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আগ্রার বাহ এলাকা থেকে জাল নোট এনে নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিত। গ্রেফতার হওয়া অনেক অভিযুক্তের বিরুদ্ধেই আগে ফৌজদারি মামলা রয়েছে। পুলিশ খবর পেয়েছিল যে তুলসীপুর মোড়ের কাছে কিছু যুবক রয়েছে। তাদের কাছে রয়েছে জাল নোট। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গ্রেফতার করে। তল্লাশির সময় প্রচুর জাল নোট উদ্ধার করা হয়। 
পুলিশি জিজ্ঞাসাবাদে, অভিযুক্তরা স্বীকার করে নেয় যে তারা যোগেশ বড়ুয়া নামে এক ব্যক্তির কাছ থেকে জাল নোট কিনত। এই যোগেশ বড়ুয়া এমন এক ব্যক্তি যিনি আসল টাকার হুবহু প্রতিলিপি তৈরি করতে ওস্তাদ। একটি ফটোকপি মেশিন ব্যবহার করে সে ওই নোট তৈরি করত। ২০,০০০ টাকার আসল নোটের বিনিময়ে ৫০,০০০ টাকার জাল নোট তৈরি করা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ এখন এই চক্রের নেটওয়ার্ক আরও কতদূর বিস্তৃত তা জানতে তদন্ত চালাচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। 

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’