চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে, জঙ্গিদের হুমকি কাশ্মীরের উপরাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: উপত্যকায় বিধানসভার ভোট মিটতে না মিটতেই লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের জঙ্গিরা। গত এক সপ্তাহে জঙ্গিদের হাতে নিহত হয়েছেন ভারতীয় সেনার ২ জওয়ান-সহ ১১ জন। লাগাতার জঙ্গি হামলায় নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন উপত্যকার বাসিন্দারা। এবার জঙ্গিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। আজ শনিবার (২৬ অক্টোবর) এক অনুষ্ঠানে পাক মদতপুষ্ঠ সন্ত্রাসীদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘উপত্যকায় জঙ্গিররা যে রক্ত ঝরিয়েছে তার এক-এক বিন্দুর বদলা নেওয়া হবে। জঙ্গিদের ঘাঁটি নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনীকে যাবতীয় ক্ষমতা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। কাশ্মীরের মাটিতে আর কোনও জঙ্গি যাতে নিরীহ মানুষের খুনে নিজেদের হাত লাল করতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিধানসভা ভোট মিটতে না মিটতেই বারামুল্লা, গান্ডেরবাল, পুলওয়ামায় লাগাতার হামলা শুরু করেছে পাকিস্তানি মদতপুষ্ঠ জঙ্গিরা। গত ১৮ অক্টোবর পুলওয়ামায় এক বিহারি শ্রমিককে গুলি করে মেরেছে। তার পরে গত ২০ অক্টোবর গান্ডেরবালের গাগনীড়ে পরিযায়ী শ্রমিকদের আবাসনে চড়াও হয়ে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ওই গুলিতে প্রাণ হারান এক চিকি‍ৎসক ও ছয় পরিযায়ী শ্রমিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গুলমার্গে সেনা গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ২ সেনা জওয়ান ও ২ কুলি প্রাণ হারান। গুরুতর জখম হন আরও তিন সেনা জওয়ান।

এদিন বিএসএফের এক অনুষ্ঠানে উপত্যকায় জঙ্গিদের লাগাতার হামলা নিয়ে মুখ খোলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা। পাকিস্তানকে নিশানা করে তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে লাগাতার জঙ্গি পাঠিয়ে কাশ্মীরে হামলা চালাচ্ছে পাকিস্তান। সেনা জওয়ান ও নিরীহ নাগরিকদের প্রাণ কেড়ে নিচ্ছে। অনেক রক্ত ঝরিয়েছে জঙ্গিরা। এবার প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে। জঙ্গিদের সবংশে নির্মূল করা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ