হিমাচলে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই

৬৮ আসন বিশিষ্ট হিমাচল বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন ৩৫টি আসনে জয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: পাহাড়ি রাজ্যে গত সাতটি বিদানসভা ভোটেই সরকার পরিবর্তনের ট্র্যাডিশন লক্ষ্য করা গিয়েছে। এবার সেই ট্র্যাডিশন বজায় থাকবে নাকি দ্বিতীয়বার ক্ষমতা দখল করে ইতিহাস গড়বে বিজেপি, সোমবার সন্ধ্যায় বুথ ফেরত সমীক্ষায় তার স্পষ্ট আভাস পাওয়া গেল না। চারটি জনমত সমীক্ষা সংস্থার বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, পাহাড়ি রাজ্যে এবার বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিজেপি কোনওক্রমে সরকার গড়লেও ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

৬৮ আসন বিশিষ্ট হিমাচল বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন ৩৫টি আসনে জয়। পাঁচ বছর আগে ভোটে বিজেপি জিতেছিল ৪৪টি আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২১টি। তিনটি আসনে জিতেছিল অন্যান্যরা। আর এদিন তিনটি সমীক্ষা সংস্থা জানিয়েছে, এবার ৩২ থেকে ৪০ টি আসন পেতে পারে গেরুয়া শিবির। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৬ থেকে ৩৪ আসন। অন্যান্যরা জিততে পারে একটি আসনে।

‘আজতক-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা অনুযায়ী, ৩২ থেকে ৪০টি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপি পেতে পারে ২৪ থেকে ৩৪ আসন। অর্থা‍ৎ পদ্ম শিবিরের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ক্ষীণ। ‘ইন্ডিয়া টিভি-মাতরিজে’র সমীক্ষা অনুযায়ী, ৩৫ থেকে ৪০টি আসন পেতে পারে পদ্ম শিবির। কংগ্রেস পেতে পারে ২৬ থেকে ৩১টি আসন। ‘নিউজ এক্স-জন কী বাত’-এর সমীক্ষা বলছে, পাহাড়ি রাজ্যে ৩২ থেকে ৪০ আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেসের দখলে যেতে পারে ২৭ থেকে ৩৪ আসন। ‘রিপাবলিক টিভি-পি মার্ক’ –এর সমীক্ষা অনুযায়ী, বিজেপির দখলে যেতে ৩৪ থেকে ৩৯ আসন। কংগ্রেস পেতে পারে ২৮ থেকে ৩৩ আসন। অাপ পেতে পারে একটি। জনমত সমীক্ষায় স্পষ্ট, গতবারের তুলনায় বিজেপির আসন কমছে। বাড়ছে কংগ্রেসের আসন।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ