মালগাড়ির সঙ্গে এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, দাউ দাউ করে জ্বলছে বগি

তথ্য অনুসারে, শুক্রবার (১১ অগস্ট) রাত ৮:৫০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। তামিলনাড়ুর তিরুভাল্লুরে ট্রেন নম্বর ১২৫৭৮ মাইসোর-দারভাঙ্গা এক্সপ্রেসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের পরে এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির সঙ্গে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দাউ দাউ করে জ্বলছে ট্রেনের বগি। মূহুর্তেই ট্রেনে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে, মহীশূর থেকে বিহারের যাত্রাপথে কাভারাইপেট্টাই রেলওয়ে স্টেশনের কাছে। সূত্রের খবর, চেন্নাইয়ের কাছে দরভাঙ্গাগামী বাগমতি এক্সপ্রেসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে ভয়ানক সংঘর্ষের পরে ট্রেনটিতে আগুন ধরে যায়।

তথ্য অনুসারে, শুক্রবার (১১ অগস্ট) রাত ৮:৫০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। তামিলনাড়ুর তিরুভাল্লুরে ট্রেন নম্বর ১২৫৭৮ মাইসোর-দারভাঙ্গা এক্সপ্রেসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের পরে এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর অনুযায়ী, ট্রেনটির অনেক কোচ লাইনচ্যুত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে দ্রুত গতিতে আসা এক্সপ্রেস ট্রেনটি সজোরে ধাক্কা দিয়েছে। ইতিমধ্যেই যাত্রীবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। ১০ জন আহত হয়েছে।তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে, দুর্ঘটনার পর জাতীয় ও রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ এবং এসডিআরএফ) দল এবং অ্যাম্বুলেন্সগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়। সূত্রের খবর, কাভারাইপেট্টাই স্টেশনে ঢোকার সময় এক্সপ্রেস ট্রেনের ক্রুরা প্রচণ্ড ধাক্কা খেয়েছে। প্রদত্ত সিগন্যাল অনুযায়ী প্রধান লাইনে না গিয়ে ট্রেনটি তখন ৭৫ কিলোমিটার বেগে লুপ লাইনে প্রবেশ করে এবং সেখানে স্থির থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়, এর ফলেই দুর্ঘটনাটি ঘটে।

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে