জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির তিহাড় জেলে বন্দি মার্কিন নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যানডাইক। জঙ্গি যোগের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাকেই এবার  দেশে ফেরাতে  সরাসরি ট্রাম্প প্রশাসনের   হস্তক্ষেপ চাইল ভ্যানডাইকের পরিবার। দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেলে বন্দি থাকার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং তাঁকে পর্যাপ্ত চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে আমেরিকার কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছে ভ্যানডাইকের পরিবার। 

চলতি বছরের মার্চে কলকাতা বিমানবন্দর থেকে ম্যাথিউ ভ্যানডাইককে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। তদন্তকারী সংস্থার অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই তিনি মিজোরামে প্রবেশ করেছিলেন। এরপর বেআইনিভাবে মায়ানমারে ঢুকে সেখানকার একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ। ওই গোষ্ঠীর সদস্যদের অস্ত্র ব্যবহারের পাশাপাশি ড্রোন পরিচালনা, ড্রোন তৈরি এবং জ্যামিং প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। 

আরও পড়ুন: হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

ভ্যানডাইকের বিরুদ্ধে UAPA-এর ১৮ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।  পরিবারের দাবি, ভ্যানডাইককে এপ্রিলে তিহার জেলে পাঠানো হয়েছিল। তাঁর আইনজীবীরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এবং  আমেরিকায় থাকা পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য দিল্লির আদালতে অনুমতি চেয়েছিলেন, কিন্তু ১ জুন উভয় আবেদনই প্রত্যাখ্যান করা হয়।  পরিবারের দাবি, তিহাড় জেলের ৮/৯ নম্বর জেলে তাঁকে একা রাখা হয়েছে। পায়ে চোট, দৃষ্টিশক্তির সমস্যা এবং প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগও তুলেছে পরিবার। জেলের খাবার নিয়েও আপত্তি জানিয়েছিলেন ভ্যানডাইক। তাঁর আইনজীবীদের দাবি ছিল, অতিরিক্ত ঝাল, তেল ও মশলাদার খাবার তাঁর পক্ষে খাওয়া কঠিন। 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের