দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: আলোচনা ছাড়াই লোকসভায় পাস কৃষি আইন প্রত্যাহার বিল

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সংসদের শীতকালীন অধিবেশনে পাস হল কৃষি  আইন প্রত্যাহারের জন্য বিল। সোমবার শীতকালন অধিবেশনের শুরুতেই কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিতর্কিত ও কালা তিন কৃষি আইন বাতিলের পক্ষে বিল পেশ করেন। আর তা মূহূর্তের মধ্যেই ধ্বনি ভোটে পাস হয়ে যায়। যদিও এই বিলের আলোচনা চেয়েছিল বিরোধীরা, তাই লোকসভার কক্ষে তুমুল হই হট্টগোল হয়। কিন্তু এর মাঝেই কৃষি আইন বাতিলের জন্য বিল পাস হয়ে গিয়েছে। 

বিরোধীদের দাবি, যে কালা কৃষি আইন এত কৃষকের প্রাণ কেড়েছে, তা নিয়ে আলোচনা হোক। এরই সঙ্গে এই আইন প্রত্যাহারের জন্য যা বিল আনা হয়েছে সেটা বিস্তারিত জানাক কেন্দ্র। কারণ কেন্দ্রের মোদি সরকারের উপর কোনও ভরসা করতে পারছে না বিরোধী নেতারা। তাই কৃষি আইন প্রত্যাহারের জন্য আলাদা বিল আনা হল তা শীতকালীন অধিবেশনে আলোচনা হোক। বিরোধীরা বারবার বলছে এই বিল নিয়ে আলোচনা হোক। কিন্তু অধিবেশনের শুরুতেই কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ১২.০৬ নাগাদ লোকসভায় পেশ করে কৃষি আইন প্রত্যাহার বিল। যা মুহূর্তের মধ্যে ঘড়ি ধরে ঠিক ১২.১০ নাগাদ পাস হয়ে যায়। ধ্বনি ভোট পাস হয় কৃষি আইন প্রত্যাহার বিল। গুরু নানক জন্মজয়ন্তীতে শিখ ইস্যুকে সুড়সুড়ি দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করে কেন্দ্রের আনা তিন কৃষি আইন বাতিল। যদিও মোদির কথা, ‘না আঁচালে বিশ্বাস নেই’। তাই সংসদের শীতকালীন অধিবেশনের দিকেই তাকিয়ে ছিল আন্দোলনরত কৃষকেরা ও বিরোধীরা।

কিন্তু ‘পাপড়ি চাট’ বানানোর মতই লোকসভায় ধ্বনি ভোটে মুহূর্তের মধ্যে পাস হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। বেলা ১২টায় অধিবেশন শুরু হতেই লোকসভায় প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। ধ্বনিভোটে তা পাশ হয়ে যায়। বিরোধীদের আলোচনার দাবি মানেনি সরকার।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ