যোগী রাজ্যে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পুত্র

কিন্তু সকলেই জানা সত্বেও বিজেপি নেতার ছেলে হওয়ার জন্য কেউ গ্রেফতার বা আটক করার সাহস দেখায়নি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন প্রান্তে প্রশাসনের ব্যর্থতার কথা বলে ভোট কেন্দ্রে ঝাঁপান বিজেপি নেতারা। কিন্তু খোদ বিজেপি শাসিত রাজ্যেই প্রশাসন ব্যর্থ। ভেঙে পড়েছে আইনের শাসন। যার জ্বলন্ত উদাহরন আজই মিলেছে। রবিবার উত্তরপ্রদেশের লক্ষীমপুর খেরির টিকুনিয়ায় একটি অনুষ্ঠান ছিল। সেখানেই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের। আর সেই কারণেই কালো পতাকা নিয়ে কেন্দ্রের তিন কালা কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কথা ছিল কৃষকদের। কিন্তু সেই বিক্ষোভ সমাবেশে ভন্ডুল করতে বড়সড় দুর্ঘটনা ঘটাল বিজেপি নেতার গুণধর পুত্র। কৃষকদের মিছিলের মধ্যে গাড়ি চালিয়ে দু’জন কৃষককে হত্যা করেছে বিজেপি নেতা তথা স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র।

জানা গিয়েছে, কেন্দ্রের আনা তিন কালা কৃষি আইনের বিরুদ্ধে এমনিতেই আন্দোলন চালাচ্ছে কৃষকেরা। যার আঁচ পড়েছে উত্তরপ্রদেশেই। আগামী বছরে উত্তরপ্রদেশে নির্বাচন। আর এই কারণেই উত্তাপ বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে কৃষকদের। তাই ছোট থেকে ছোট ঘটনাতেও আন্দোলন বা বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকেরা। সেইমতোই আজ বিজেপির অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রীকে আনতে যাওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তখনই আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। আর এই ঘটনায় তিনজন কৃষকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুলিশের তরফে দু’জন কৃষকের মৃত্যুর খবরের কথা জানানো হয়েছে। কিন্তু বিকেইউ নেতাদের তরফে তিনজনের মৃত্যুর খবরের কথা জানানো হয়েছে।

কিন্তু সকলেই জানা সত্বেও বিজেপি নেতার ছেলে হওয়ার জন্য কেউ গ্রেফতার বা আটক করার সাহস দেখায়নি। আর এই ঘটনায় বেজায় ক্ষুদ্ধ হয়ে যায় কৃষকেরা। তিনটি গাড়ি পুড়িয়ে দেয় কৃষকেরা। এখনও পর্যন্ত টিকুনিয়াতে আন্দোলন চালাচ্ছেন কৃষকেরা।

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?