আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃষক আন্দোলনের জের, দিল্লির একাধিক মেট্রো স্টেশনের গেট বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষক আন্দোলনের আঁচ এসে পড়ল রাজধানী দিল্লির জনজীবনে। ইতিমধ্যেই আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে হরিয়ানা পুলিশ। ওই কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন বহু কৃষক। যদিও আন্দোলনকারী কৃষকরা দিল্লিতে ঢোকার বিষয়ে অনড়। কৃষক আন্দোলনের ফলে যাতে রাজধানীর মেট্রো পরিষেবা বিঘ্নিত না হয়, তার জন্য একাধিক মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। আর আচমকা গেট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

দিল্লি মেট্রো সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারী কৃষকরা যাতে মেট্রো পরিষেবা বিঘ্নিত করতে না পারে তার জন্য ৯টি মেট্রো স্টেশনের একাধিক গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ পাওয়ার পরেই সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, উদ্যোগ ভবন, পটেল চক, মান্ডি হাউস, বরাখাম্বা রোড, জনপথ, খান মার্কেট এবং লোককল্যাণ মার্গের একাধিক প্রবেশ এবং বহির্গমন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আর একাধিক গেট বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

অন্যদিকে হরিয়ানা সীমান্ত পেরিয়ে যাতে আন্দোলনকারী কৃষকরা রাজধানীতে ঢুকতে না পারে সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে বহুস্তরীয় ব্যারিকেড গড়ে তুলেছে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী। আন্দোলনকারী একজন কৃষকও যাতে রাজধানীতে ঢুকতে না পারে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দিল্লি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রয়োজন হলে গুলি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ