রাগ করে সন্তানকে অপহরণ, মাদকের নেশা ধরিয়ে মায়ের থেকে ৪ লক্ষ টাকা দাবি করল বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: কথায় বলে, বাবা মা কখনও সন্তানের জন্য স্বার্থ দেখে না। আচ্ছা যদি সন্তানের জন্য বাবা মা স্বার্থ দেখতে শুরু করে তাহলে কী হবে? এর উত্তর পাওয়া যাবে এই নিবন্ধে। অমৃতসরের আজনালার একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। স্ত্রীর উপর প্রতিশোধ নিতে নিজের সন্তানকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির স্ত্রী জ্যোতি বলেন যে তাঁর স্বামী চার মাস আগে তাদের শিশুসন্তানকে বাড়ি থেকে অপহরণ করে। তারপর থেকে শিশুটির ওপর চলেছে অকথ্য অত্যাচার। মারধর তো চলেছে, পাশাপাশি বাবা শিশুটিকে করে তুলেছে মাদকাসক্ত। মাদক নেওয়ার ভিডিও তুলে সেটি পাঠানো হয়েছে মায়ের কাছে। 

এখানেই গল্পের শেষ নয়। জ্যোতি অভিযোগ করেছেন যে তার স্বামী ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে।  টাকা ,না পেলে ছেলেকে হত্যা করতেও দ্বিধা করবে না বলে জানিয়েছে সে। জ্যোতিকে তার স্বামী বলেছে টাকা না দিলে সে শিশুটিকে হত্যা করে কোনও আত্মীয়ের দরজার সামনে ফেলে রেখে আসবে। মহিলা এবং তাঁর বাবার দাবি চার মাস আগে এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। পুলিশ সব শুনেও হাত গুটিয়ে থেকেছে। তাদের পকশ থেকে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। 

নিপীড়িতা মায়ের আরও অভিযোগ তাঁর ছেলে অমৃতধারী ( যে শিখধর্মীয় ব্যক্তি অমৃত সঞ্চার বা খালসা দীক্ষা গ্রহণ করেছেন), তাই চুল কাটা নিষিদ্ধ। কিন্তু বাবা ছেলেকে অপহরণ করে তার চুল কেটে দিয়েছে। ছেলেকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হোক, এমনই আবেদন মায়ের। পুলিশ জানিয়েছে যে তারা জ্যোতির কাছ থেকে একটি আবেদন পেয়েছে। সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকারী আধিকারিক বলজিৎ সিং বলেন, অভিযুক্ত যে মোবাইল নম্বর থেকে কল করছিল সেটি এখন বন্ধ। তার ফলে লোকেশন খুঁজে পেতে কিছু সমস্যা হচ্ছে। তবে তিনি আশা করছেন এই সমস্যা সাময়িক। দ্রুত ছেলেটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তার জন্য যা যা আইনী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সবই নেওয়া হবে। 

এই ঘটনা সামনে আসতেই নড়ে গিয়েছে পুরো এলাকা। প্রতিবেশীরা ভাবতেই পারছেন না বাবা এমন কীভাবে করতে পারে! কে নাড়িয়ে দিয়েছে। একদিকে মা এবং দাদু  বাড়ির ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, আর বাবা ছেলেকে মাদকাসক্ত করে স্ত্রীর থেকে টাকা আদায়ের চেষ্টা করে যাচ্ছে। এই ঘটনা সত্যিই বিরল। গ্রামবাসীরা পুলিশ প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে একজন মা ন্যায়বিচার পান এবং শিশুটির জীবন সুরক্ষিত থাকে। 

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫