দিল্লিতে মমতা বিরুদ্ধে FIR বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীর

মমতার মন্তব্যের জেরে এবার FIR দায়ের হল দিল্লিতে। সেই অভিযোগ দায়ের করেছেন বিজেপি ঘনিষ্ঠ সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) যাদের ভোটে জেতার মুরোদ নেই, তাঁরা এখন বাংলার বাইরে লম্ফঝম্ফ করছে বাংলার বাঘিনীর বিরুদ্ধে। গতকাল ছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবস(Foundation Day)। সেই উপলক্ষ্যে কলকাতার ধর্মতলায় মেয়ো রোডে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল যেখানে যোগ দেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশেই মমতা নিজের বক্তব্য রাখার সময়ে বিজেপিকে নিশানা বানিয়েছিলেন। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি ওদের ভালবাসি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। তবে এটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। বাংলায় যদি আগুন লাগান, কোনও রাজ্যই থেমে থাকবে না। বাংলায় আগুন লাগালে অসম থেমে থাকবে না। উত্তর-পূর্ব, উত্তর প্রদেশ থেমে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও(Delhi) থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’ তাঁর সেই মন্তব্যের জেরেই এবার FIR দায়ের হল দিল্লিতে।

আরও পড়ুন, দেবাশিষ চক্রবর্তীকে চিকিৎসার জন্য বিদেশেও পাঠাতে পারে রাজ্য সরকার

জানা গিয়েছে, ‘বাংলা জ্বললে দিল্লিও থেমে থাকবে না,’ মমতার এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি ঘনিষ্ঠ সুপ্রিম কোর্টের আইনজীবী(Supreme Court Lawyer) বিনীত জিন্দাল(Vineet Jindal)। দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন তিনি। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে আর জি করের ঘটনায় দোষীর ফাঁসির সাজা চান মমতা। এরপরই বিজেপিকে আক্রমণ করেন। পরে মমতার এই মন্তব্যের বিরোধিতা করে সরব হন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। বিনীত এদিন দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে বিনীত লিখেছেন, ‘দলের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লি জ্বলবে। এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে।’

আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের হুমকি দিইনি, মিথ্যা অপপ্রচার চলছে, ট্যুইট মমতার

বিনীত জিন্দাল আরও লেখেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের ওপর তাঁর প্রভাব রয়েছে। সাংবিধানিক পদে থেকেও এইরকম মন্তব্যের জেরে অশান্তি ছড়াতে পারে। অভিযোগপত্রের প্রতিলিপি রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। উল্লেখ্য, এর আগেই গেরুয়া শিবিরের তরফে দেশের একাধিক রাজ্যে মমতার বিরুদ্ধে এই ধরনের FIR দায়ের করা হয়েছিল। কিন্তু আজ অবধি একটি অভিযোগ মান্যতা পায়নি আদালতে। তৃণমূল সূত্রের দাবি, হাতে FIR’র কপি এলে তাঁরা মামলা লড়ার প্রস্তুতি নেবেন। বিজেপিকে কোনও ভাবেই ফাঁকা মাঠ ছেড়ে দেওয়া হবে না।

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার

অজিতের মাকে শেষ বিদায় জানাতে তৃষাকে নিয়ে অভিনেতার বাড়িতে বিজয়

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

অজগরের ওপর শুয়ে একরত্তি মেয়ে, পরিবারের কাণ্ড দেখে ফুঁসছে নেটপাড়া

নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোলিং, অবশেষে মুখ খুললেন শোভিতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগে গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন