কল্যাণের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি : সংসদ চত্বরে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে মিমিক্রি করার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। যদিও এই ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিনি কাউকে অপমান করার জন্য এটা করেননি।

মঙ্গলবার সংসদ চত্বরে সাংসদদের সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্না কর্মসূচিতে বসেন বিরোধী দলের সাংসদরা। সেই ধর্না কর্মসূচিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নকল করে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণকে সমর্থন জানিয়েছিলেন আশেপাশে বসে থাকা সাংসদরা। কল্যাণ যখন মিমিক্রি করছিলেন, তখন সেটি ভিডিও করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কল্যাণের এই ধরনের কাজকর্মের প্রতিবাদে সরব এক আইনজীবী। এই প্রসঙ্গে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কল্যাণের বিরুদ্ধে মঙ্গলবার ডিফেন্স কলোনি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন অভিষেক গৌতম নামে এক আইনজীবী। অভিষেকে অভিযোগ, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে অপমান করার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ও আই টি আইনের বিভিন্ন ধারায় কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে কল্যাণের এই ধরনের কাজকর্মের নিন্দা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। রাজ্যসভায় এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান জগদীপ ধনকড়।

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা