বিনে পয়সায় মোবাইল হাতাতে ডেলিভারি এজেন্টকে খুন করে দেহ ব্যাগে ভরে ফেলা হল খালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিনে পয়সায় দামী মোবাইল হাতাতে একটি ই-কমার্স সংস্থার ডেলিভারি এজেন্টকে খুন করে তাঁরই ব্যাগের মধ্যে পুরে খালে ফেলে দিল দুই গ্রাহক। ইতিমধ্যেই দুই ঘাতক গ্রাহককে পাকড়াও করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোবাইল ফোন-সহ খুন হয়ে যাওয়া ডেলিভারি এজেন্টের খোয়া যাওয়া জিনিসের একাংশ।

আজ মঙ্গলবার দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) শশাঙ্ক সিংহ জানিয়েছেন, গত ২৬ সেপ্টেম্বর আচমকাই নিখোঁজ হয়ে যান ভরত কুমার নামে ফ্লিপকার্টের এক ডেলিভারি এজেন্টে। উত্তরপ্রদেশের লখনউয়ের চিনহাত থানায় তাঁর নিখোঁজের অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ আধিকাররিকরা ফ্লিপকার্টের পদস্থ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ঘটনার দিন কোন-কোন পণ্য সরবরাহের দায়িত্ব ছিল নিখোঁজ ভরত কুমারের কাঁধে তা জানতে চাওয়া হয়। কোন-কোন পণ্য ডেলিভারি হয়েছে এবং কোন পণ্য ডেলিভারি হয়নি, তারও তালিকা চেয়ে পাঠানো হয়। সেই তালিকা অনুযায়ী বিভিন্ন গ্রাহকদের জেরা করা হয়। আর ওই জেরা করার সময়েই আকাশ শর্মা নামে এক গ্রাহক স্বীকার করে নেন, বন্ধু গজাননকে সঙ্গে নিয়ে সে-ই ভরতকে খুন করে তাঁর দেহ ফ্লিপকার্টের ব্যাগে পুররে এক খালে ফেলে দিয়েছে।

কেন খুন করা হল এক নিরীহ ডেলিভারি এজেন্টকে? জেরার মুখে আকাশ জানিয়েছে, সে ও তাঁর বন্ধু ফ্লিপকার্টে ভিভো ভি৪০ প্রো এবং গুগল পিক্সেল ৭ প্রো-র অর্ডার দেন। দুটি ফোনের দাম দাঁড়ায় ৯০ হাজার টাকা। মূল্য মেটানোর জন্য ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি বেছে নেওয়া হয়। দুটি ফোন ডেলিভারি দেওয়ার জন্য আকাশের বাড়িতে পৌঁছয় ভরত। ঠিক তখনই ঘরের ভিতরে ডেকে নিয়ে ল্যাপটপের চার্জার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ভরতকে। তার পরে নিথর দেহ ব্যাগে পুরে ইন্দিরা কলোনিরর খালে ফেলে দেওয়া হয়। শুধু দামী মোবাইল ফোনই নয়, অন্য গ্রাহকদের পণ্য হাতিয়ে নেওয়াও তাদের উদ্দেশ্য ছিল বলে স্বীকার করেছে আকাশ।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা