বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে টাকা তুলেছিল উমর, গার্ডকে দিয়েছিল ঘুষ, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ উমর নবীর গতিবিধির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, ১০ নভেম্বর বিস্ফোরণের প্রায় ১৮ ঘন্টা আগে, উমর নূহের একটি এটিএমের বাইরে গাড়ি নিয়ে আসে। তারপর এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করে। বিস্ফোরণে ব্যবহৃত I 20 গাড়িটি নিয়েই এসেছিল সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটিএমে কোনও টাকা না পেয়ে উমর গার্ডকে নগদ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে। তারপর গার্ডকে নিয়ে অন্য একটি এটিএমে যায়। তারপর টাকা তুলে তাকে আবার এসে আগের এটিএমের কাছে নামিয়ে দেয়। প্রায় ১০ মিনিট পরে, উমরের গাড়িটি দিল্লি-মুম্বাই-বদোদরা এক্সপ্রেসওয়ে দিয়ে দিল্লির দিকে যেতে দেখা যায়। সেই সন্ধ্যায় ৬:৫২ মিনিটে দিল্লির লাল কেল্লার কাছে I 20’টি বিস্ফারিত হয়। এতে ১৩ জন নিহত হয়।

১০ নভেম্বর রাত ১:০২ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায়, উমর নুহ জেলার ফিরোজপুর ঝিরকার বিওয়া রোডে অবস্থিত এইচডিএফসি ব্যাংকের এটিএমের কাছে একটি I 20 গাড়ি নিয়ে আসছে। গাড়ি থেকে নেমে সে কালো মাস্কে মুখ ঢেকে প্রথমের এটিএম কিয়স্কে যায়। প্রায় তিন মিনিট ধরে সেখান থেকে টাকা তোলার চেষ্টা করে। কিন্তু এটিএম-এ টাকা ছিল না। এরপর গার্ডকে ৫,০০০ টাকার লোভ দেখিয়ে গাড়িতে তোলে।

সূত্র বলছে, এটিএম থেকে টাকা পাওয়া না যাওয়ায় উমর বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী মোহর সিংয়ের কাছে যায়। উমর তাকে বলে যে তার ৫০,০০০ টাকা খুব প্রয়োজন। গার্ড তাকে জানান যে এটিএম খালি। এরপর উমর তাকে প্রলোভন দেখিয়ে বলেন, অন্য কোনও এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করতে পারলে সে ৫,০০০ টাকা দেবে
রাত ১:০৫ মিনিটে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিরাপত্তারক্ষী উমরের সঙ্গে গাড়িতে উঠেছিলেন। এরপর সে নুহের চারপাশে গার্ডটিকে ঘুরিয়ে নিয়ে যায়। একাধিক এটিএম পরীক্ষা করে দেখে। অবশেষে, নগদ থাকা একটি এটিএম খুঁজে পায়। উমর টাকা তুলে রাত ১:২৫ মিনিট নাগাদর একই এইচডিএফসি ব্যাংকের এটিএমের কাছে ফিরে আসে এবং গার্ডকে নামিয়ে দেয়।

রাত ১:৩৩ মিনিটে দিল্লির দিকে গাড়িটি যেতে দেখা যায়। আরেকটি সিসিটিভি ক্লিপিংয়ে দেখা যাচ্ছে রাত ১:৩৩ মিনিটে দিল্লি-মুম্বাই-ভদোদরা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় একই আই২০ গাড়ি দিল্লির দিকে যাচ্ছিল। সূত্রের ধারণা, নুহে টাকা তোলার পর, উমর সরাসরি দিল্লিতে গাড়ি চালিয়ে যায়, তারপর সেখানে মারাত্মক বিস্ফোরণ ঘটায়।

পুলিশ তদন্তে জানা গিয়েছে উমর নুহের দিল্লি-আলওয়ার রোডের হিদায়াত কলোনিতে ১০ দিনের জন্য একটি ঘর ভাড়া নিয়েছিল। ১০ নভেম্বর বিস্ফোরক বহনকারী I 20 গাড়িতে করে এই ঘর ছেড়ে চলে যায়। ভাড়া করা বাড়িটি আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিশিয়ান শোয়েবের শ্যালিকার। শোয়েব ইতিমধ্যেই পুলিশ হেফাজতে আছে। মূলত গোলপুরী গ্রামের বাসিন্দা তার শ্যালিকা বর্তমানে পলাতক। ১৫ নভেম্বর পুলিশ তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। জারি রয়েছে তল্লাশি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান