ফের পতন, দেশে বিদেশি মুদ্রার ভাণ্ডার কমে ৫৬০ বিলিয়ন ডলার

তিন মাসের মধ্যে বিদেশি মুদ্রার তহবিল সর্বনিম্নে দাঁড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উধাও স্বস্তি। ফের দেশে কমল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। এক সপ্তাহে ২ দশমিক ৩৯৭ বিলিয়ন ডলার কমে বিদেশি মুদ্রার তহবিল দাঁড়িয়েছে ৫৬০ বিলিয়ন ডলারে। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এ তথ্য পাওয়া গিয়েছে। তিন মাসের মধ্যে বিদেশি মুদ্রার তহবিল সর্বনিম্নে দাঁড়িয়েছে। তবে বিদেশি মুদ্রার তহবিল কমলেও আপাতত চিন্তার কিছু নেই বলে কেন্দ্রীয় ব্যাঙ্কের আধিকারিকরা জানিয়েছেন।

২০২১ সালের অক্টোবরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছিল। ভাণ্ডারে মজুত ছিল ৬৪৫ বিলিয়ন ডলার। কিন্তু ডলারের বিপরীতে টাকার দামের পতনের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সাহায্য নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে ক্রমেই ফাঁকা হয়ে যাচ্ছে বিদেশি মুদ্রার ভাণ্ডার। গত বছর অক্টোবরে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে গিয়ে দাঁড়িয়েছিল। বিদেশি মুদ্রার ভাঁড়ারে পড়েছিল ৫২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। নভেম্বর থেকে অবশ্য পরিস্থিতির উন্নতি ঘটতে থাকে।

চলতি মাসের তিন তারিখে দেশে বিদেশি মুদ্রার ভাঁড়ারে ছিল ৫৬২ দশমিক ৪০ বিলিয়ন ডলার। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতে সেই ভাঁড়ার আরও কমেছে। শেষ সপ্তাহে ডলারের তুলনায় টাকার দাম শূন্য দশমিক শূন্য এক শতাংশ কমেছে। এদিন এক ডলারের মূল্য দাঁড়িয়েছিল ৮২ টাকা ৫৫ পয়সা। ডলারের তুলনায় টাকার দাম কমলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার