‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে সাতসকালে ঢাকায় পৌঁছেছেন বিদেশ সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে অংশ নিতে উপস্থিত হলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ইতিমধ্যেই তিনি ঢাকায় পৌঁছেছেন। একটি বিশেষ ফ্লাইটে সোমবার(৯ ডিসেম্বর) সকালে একদিনের সফরে তিনি ঢাকায় এসেছেন।

সোমবার সকালের বিদেশ সচিব একটি উড়োজাহাজে ঢাকায় এসে উপস্থিত হন। তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। বলা যেতে পারে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।

এই বৈঠক অংশগ্রহণ শেষে বিক্রম মিশ্রি যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারবেন।সোমবার রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বিদেশ সচিবের।

বিদেশ সচিব বিক্রম মিশ্রির এটাই প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী তিনি বেলা ১১টায় বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্তে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

.

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের