রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন মনমোহন সিং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যসভা থেকে অবসর নিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজকের দিনেই সংসদে ৩৩ বছর পূর্ণ হবে মনমোহনের। দীর্ঘ এই সময়কালে তিনি অর্থনীতিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করেছিলেন। একথায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন মনমোহন।

৯১ বছর বয়সী মনমোহন সিং  ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত উচ্চকক্ষ  অর্থাৎ রাজ্যসভার  মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে মনমোহন সিং প্রথমে  অর্থ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে যোগদান করেছিলেন।  ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে  দেশের ১৩ তম প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন দেশের অর্থমন্ত্রী। আর্থিক পরিস্থিতির এক সংকটজনক সময় অর্থমন্ত্রীর চেয়ারে বসে দেশকে নতুন পথে চলার দিশা দেখিয়েছিলেন। তবে  দীর্ঘ ৩৩ বছর রাজ্যসভার সদস্য থাকার পর এদিন অবসর নেন মনমোহন সিং। আর তা নিয়ে এক আবেগপ্রবণ চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জু ন খাড়গে। তিনি বলেন, ‘মনমোহন সিংয়ের অবসরের সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান ঘটল। তিনি সকলের কাছে হিরো হয়েই থাকবেন।‘

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে কংগ্রস ওয়ার্কিং কমিটির সদস্য  হয়েছিলেন মনমোহন। তবে তিনি  কোনদিনই  মূল ধারার রাজনীতি করেনি। বেশিরভাগ সময় বিভিন্ন বৈঠকে তাঁকে মৌন অবস্থায় দেখা গিয়েছে। আর তা নিয়ে শেষ রাজনৈতিক মহলে চলত নানান গুঞ্জন। ২০১৪ সালে কংগ্রেসের কার্যকাল এবং প্রধানমন্ত্রী হিসাবে মনমোহনের ভূমিকাকেই হাতিয়ার করেন নরেন্দ্র মোদি। দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন মোদি। কিন্তু মনমোহনের ‘জেন্টলম্যান প্রাইম মিনিস্টার’  তকমাটি কেড়ে নিতে ব্যর্থ   হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা