চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি-শাহের সঙ্গে পাঙ্গা নেওয়ার মূল্য! ইস্তফার পাঁচ মাস বাদেও সরকারি বাংলো পাননি ধনকড়

নিজস্ব প্রতিনিধি:‌ একদা বাংলার রাজ্যপাল ছিলেন। তারপর বাংলা থেকে চলে যেতে হয় নয়াদিল্লি। কারণ সেখানে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি পদে আসীন হন। কিন্তু হঠাৎই সেই পদ আবার ছেড়েও দেন। হ্যাঁ, তিনি জগদীপ ধনখড়। যিনি গত জুলাই মাসে হঠাৎ করে উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান। কিন্তু আজও তিনি খবরে প্রাসঙ্গিক হয়ে উঠলেন কেমন করে?‌ জগদীপ ধনখড় প্রাসঙ্গিক হয়ে উঠলেন কারণ, তিনি এবার সম্ভবত সরকারি বাংলো পেতে চলেছেন বলে খবর। এটা জানাচ্ছেন তাঁরই ঘনিষ্ঠরা। এই খবর চাউর হওয়ার পর জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে চলতি বছরের বাদল অধিবেশনের প্রথমে ২১ জুলাই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন ধনখড়। তখন বলা হয়েছিল, শারীরিক কারণেই এই পদত্যাগ করছেন তিনি। উপরাষ্ট্রপতির পদে পদত্যাগের কয়েক সপ্তাহ পরে সেপ্টেম্বর মাসে তিনি ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন, ভাইস প্রেসিডেন্টস এনক্লেভ ছেড়ে দক্ষিণ দিল্লির ছত্রপুর এলাকায় একটি বেসরকারি ফার্ম হাউসে চলে যান। ওই ছত্রপুর এলাকার গদাইপুর অঞ্চলের ফার্ম হাউসটি আইএনএলডি নেতা অভয় চৌথালার।

অন্যদিকে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ২২ অগাস্ট জগদীপ ধনখড় আবাসন মন্ত্রকের সচিবকে চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি অনুরোধ করেন তাঁকে সরকারি বাসভবন দেওয়া হোক। যা উপরাষ্ট্রপতিদের জন্য বরাদ্দ রয়েছে। তবে এখনও পর্যন্ত জগদীপ ধনখড়কে তাঁর প্রাপ্য বাসস্থান দেওয়া হয়নি বলে ঘনিষ্ঠজন জানিয়েছেন। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজধানীতে। এবার সেই সরকারি বাংলো যা আগেই পাওয়ার কথা ছিল তা শীঘ্রই পেতে চলেছেন।

এছাড়া প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড় প্রতি মাসে প্রায় ২ লক্ষ টাকা পেনশন পান। তার সঙ্গে একটি টাইপ ৮ বাংলো, একজন ব্যক্তিগত সচিব, একজন অতিরিক্ত ব্যক্তিগত সচিব, একজন ব্যক্তিগত সহকারি, একজন চিকিৎসক, একজন নার্সিং অফিসার এবং চারজন ব্যক্তিগত পরিচারক পাওয়ার যোগ্য। প্রাক্তন উপরাষ্ট্রপতির মৃত্যুর পর তাঁর স্ত্রী একটি ছোট আকারের বাড়ির অধিকারী হন। এখন দেখার শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ