Covid: সুপ্রিম কোর্টে করোনার হামলা , আক্রান্ত চার বিচারপতি, জারি রেড অ্যালার্ট

হামলা সংসদেও, আক্রান্ত চারশো কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রে রে করে রঘুডাকাতের মতো সুপ্রিম কোর্টেও ঢুকে পড়ল করোনা দৈত্য। করোনার সন্ত্রাসী হামলার শিকার সংসদভবন।পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ভারতের সর্বোচ্চ আদালতে জারি করতে হয়েছে রেড অ্যালার্ট।

জানা গিয়েছে, করোনায় আক্রান্ত চার শীর্ষস্থানীয় বিচারপতি। ১৫০র বেশি কর্মী রয়েছেন হোম আইসোলেশনে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিতে গিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত চার জানুয়ারি শীর্ষ আদালতের অন্যতম বিচারপতি আরএস রেড্ডির অবসর গ্রহণের দিন একটি হাই টি পার্টির আয়োজন করা হয়েছিল। আর সংক্রমণ সেখান থেকেই ছড়িয়েছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত চার বিচারপতি রয়েছেন হোম আইসোলেশনে। আক্রান্তদের সংস্পর্শে আসাদের হোম আইসোলেশনে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সর্বোচ্চ আদালতের দেড়শোর বেশি কর্মী বর্তমানে হোম আইসোলেশনে। পরিস্থিতিতে রীতিমতো উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা।

সন্ত্রাসী করোনা হামলা চালিয়েছে সংসদভবনেও। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা কর্মী ও সংসদ ভবনের অন্যান্য দফতরের কর্মী মিলিয়ে ৪০০ জন করোনায় আক্রান্ত। এদের সকলের শরীরে মৃদু উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা হয় ৬ এবং ৭ জানুয়ারি। সকলের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছিলেন, তাঁর খোজ চলছে। সামনেই বাজেট অধিবেশন। আর তার আগে এই খবর যে রীতিমতো উদ্বেগ তৈরি করল তা বলাই বাহুল্য। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6