শতবর্ষ পেরিয়ে ১০২-এ থামলেন বামনেতা এন শঙ্করাইয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাইফোঁটার সকালে প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী এবং প্রবীণ সিপিআইএম নেতা এন শঙ্করাইয়া। মৃত্যুকালে তাঁর বয়স  হয়েছিল ১০২ বছর। বুধবার সকালে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকদিন আগে জ্বর ও সর্দি-কাশি নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন   হাসপাতালে যাবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর , প্রয়াত  প্রবীণ সিপিআইএম নেতা এন শঙ্করাইয়ার দেহ প্রথমে রাখা হবে সিপিআইএম-এর পার্টি  অফিসে। এরপরেই তাঁকে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। এন সাকারাইয়া ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

তিনি ১৯৬৭, ১৯৭৭ এবং ১৯৮০ সালে তামিলনাড়ু বিধানসভায় বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। শঙ্করাইয়া ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত সিপিআইএম তামিলনাড়ুর সম্পাদকও ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। তিনি জানিয়েছেন,’ ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড এন শঙ্করাইয়া। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। একজন মার্কসবাদী-লেনিনবাদী হিসাবে, তিনি ভারতের সমাজতান্ত্রিক রূপান্তরের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর পরিবার ও কমরেডদের প্রতি গভীর সমবেদনা জানাই।‘  এদিন শঙ্করাইয়াকে  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়  শেষ বিদায় জানানো হবে।

 

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা