অমেঠিতে গান্ধি পরিবারের বিশ্বস্তের কাছে হারলেন ‘তুলসী’ স্মৃতি ইরানি

Share:

নিজস্ব প্রতিনিধি : গান্ধি পরিবারের বিশ্বস্তের কাছে হারলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আমেঠি কেন্দ্রে কিশোরী লালের কাছে হেরে যান স্মৃতি। এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে এই অমেঠি কেন্দ্র থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে হারিয়েছিলেন তিনি। তবে এবারে আর তিনি জিততে পারলেন না। উল্লেখ্য, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে তুলসীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন স্মৃতি। এরপর রাজনীতির আঙ্গিনায় পা রাখলেন তিনি। 

এবারে অমেঠি কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী কিশোরী লাল পেয়েছেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার দুশো আঠাশটি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি পেয়েছেন তিন লক্ষ বাহাত্তর হাজার বত্রিশটি ভোট। পাশাপাশি বহুজন সমাজ পার্টির নামহে সিং চৌহান পেয়েছেন ৩৪ হাজার ৫৩৪টি ভোট। এক লক্ষ সাতষট্টি হাজার একশো ছিয়ানব্বই ভোটে পরাজিত হয়েছেন স্মৃতি।

এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে এই অমেঠি আসন থেকে ৫৫ হাজার ভোটে রাহুল গান্ধিকে পরাজিত করেছিলেন স্মৃতি ইরানি। রাহুলকে পরাজিত করার পর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন স্মৃতি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ছিলেন তিনি। পিএইচ ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন স্মৃতি। এরপর তাঁকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের