গণধর্ষণের পরে ধর্ষিতাকে উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করল ধর্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: আরজি কর কাণ্ড নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চোখের জল ফেলতে শুরু করেছেন বিজেপির নেতা-নেত্রীরা। অথচ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে এক মহিলাকে ধর্ষণ করার পরে উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করেছে ধর্ষকরা। ঘটনার পরে ৮৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত ধর্ষকদের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। কংগ্রেসের অভিযোগ, ধর্ষকদের একজন বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ। যদিও বিজেপির তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে, ‘রাজ্যে মহিলাদের উপরে নির্যাতনের ঘটনায় অবশ্যই সুবিচার মিলবে।’ কিন্তু কবে ওই সুবিচার মিলবে তা নির্দিষ্ট করে বলেননি বিজেপি মুখপাত্র। পুলিশের নিস্ক্রিয়তার বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। হাইকোর্টের তরফে ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্যাতিতা মহিলা জানিয়েছেন, পাঁচ ধর্ষক তাঁকে জোর করে প্রথমে একটি গুদামে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একটি ভিডিও’তে নীল ছবি চালিয়ে যৌন লালসা মেটায় পাঁচ দুষ্কৃতী। শুধু তাই নয়, সম্পূর্ণ উলঙ্গ করে বেল্ট দিয়ে পিটিয়ে নাচতেও বাধ্য করে। প্রথমে থানায় গিয়ে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু স্থানীয় থানার তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশ নিস্ক্রিয় হওয়ায় মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ধর্ষিতা মহিলা। গত ১৪ অগস্ট হাইকোর্টের তরফ থেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়। সেই সঙ্গে ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করারও নির্দেশ দেওয়া হয়। অভিযোগ সম্পর্কে ইন্দোর পুলিশের ডিসিপি অভিনব বিশ্বকর্মা জানিয়েছেন, ‘নির্যাতিতার অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।’

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার