হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার বনেদি বাড়ির দুর্গাপুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকে নানা প্রাচীন রীতি, পারিবারিক বিশ্বাস এবং নিজস্ব আচার। সেই ঐতিহ্যেরই এক অনন্য নিদর্শন হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারের দুর্গাপুজো। এই বাড়িতে দুর্গাদালানেই হয় গৃহলক্ষ্মীর আবাহন, দেবী আরাধনার সঙ্গে মিশে রয়েছে পরিবারের এই অভিনব প্রথা।

বছরের পর বছর ধরে একই দুর্গাদালানে পুজোর আয়োজন হয়ে আসছে। সময়ের সঙ্গে পরিবারের সদস্য সংখ্যা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বদলালেও প্রাচীন রীতিনীতি ধরে রাখার চেষ্টা আজও রয়েছে। কথিত রয়েছে, ১৭২৭ খ্রিস্টাব্দে সদানন্দ বিশ্বাস মন্দির প্রতিষ্ঠা করেন। নিধিরাম বিশ্বাস নামে পরিবারেরই এক সদস্যের অল্পবয়সে মৃত্যু হয়। সেই একই সময় হরিদ্বার থেকে গোপীনাথ জিউ এবং রাধারানির দু’টি মূর্তি নিয়ে আসা হয় বাড়িতে। এরপর থেকেই ধুমধাম করে গোপীনাথ জিউয়ের পুজো শুরু হয়।

উল্টোরথের দিন হয় কাঠামো পুজো। মহালয়ার পরদিন বোধন। তারপর থেকে শুরু হয় চণ্ডীপাঠ। পঞ্চমীতে দেবীকে ৪০ ভরির গয়না পরানো হয়। অস্ত্রশস্ত্রও পরানো হয়। ষষ্ঠীতে হয় বিল্ববরণ। সপ্তমীতে কলাবউ স্নানের পর দেবীর চক্ষুদান। পুজো শুরু হলে তিন বংশের তিনজন গৃহলক্ষ্মীকে দুর্গা দালানে নিয়ে এসে দেবীর পাশে রাখা হয়। দুর্গার মতো পূজিতা হন গৃহলক্ষ্মীও। অষ্টমীতে ১০৮টি করে মোট ৩২৪টি প্রদীপ জ্বালানো হয়। দেবী এখানে দশভুজা নন। তিনি চতুর্ভুজা। ডান হাতে বল্লম, বাঁ হাতে সাপ। সঙ্গে থাকে ঢাল, তরোয়াল। একচালার মূর্তির ওপরে দুর্গার দু’পাশে থাকে কার্তিক, গণেশের মূর্তি। চালার নিচের দিকে লক্ষ্মী, সরস্বতী। গণেশ খানিক ওড়িশি ধাঁচে তৈরি করা হয়। বলির সঙ্গে জড়িয়ে নানা অলৌকিক কাহিনি। এই বাড়িতে তিনদিন পাঁঠা বলি হয়। নবমীতে আঁখ, ছাঁচিকুমড়ো, লেবু বলি দেওয়া হয়। দশমীর সন্ধ্যায় বরণ এবং সিঁদুরখেলার পর গোপীসাগর দিঘিতে প্রতিমা নিরঞ্জন করা হয়। 

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৈষ্ণব মতে আরাধনা, বীরভূমের এই বনেদি বাড়িতে দুর্গা দশভুজা নন, চতুর্ভুজা

হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার