পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বামী পুরনো বান্ধবীর সঙ্গে পরকীয়ায় মজেছেন। জানাজানি হতেই চরম দাম্পত্য কলহ। পরদিন সকালে উদ্ধার স্ত্রী ঝুলন্ত দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী পুরনো বান্ধবীর সঙ্গে পরকীয়ায় মজেছেন। জানাজানি হতেই চরম দাম্পত্য কলহ। পরদিন সকালে উদ্ধার স্ত্রী ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার বনগাঁ পুলিশ জেলার গোপালনগর থানা এলাকায়। মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে ইতিমিধ্যেই তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী পেশায় ব্যাঙ্ক কর্মচারী। ম্যানেজার পদে রয়েছেন। নাম সন্দীপ বৈদ্য। ১৪ বছর আগে চাকদহের বাসিন্দা পূর্ণিমা মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। পূর্ণিমার বাপের বাড়ির অভিযোগ, সন্দীপের অন্য একজনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। সেটা জানাজনি হতেই গত শনিবার রাতে তুমুল ঝামেলা হয় সন্দীপ ও পূর্ণিমার মধ্যে। এরপরের দিন তাঁরা মেয়ের মৃত্যুর খবর পান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পূর্ণিমার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জামাই ও মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পূর্ণিমার পরিবার। তাঁরা আরও জানিয়েছেন, সন্দীপ এবং তাঁর পরিবার দীর্ঘদিন ধরে পূর্ণিমার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়েছে। বিয়ের পর তাঁদের একটি মেয়ে হয়। এরপর থেকে পূর্ণিমার উপর অত্যাচার আরও বেড়ে যায়। পূর্ণিমাকে কথায় কথায় বাপের বাড়ি থেকে টাকা আনতে বলত তাঁর ব্যাঙ্ক ম্যানেজার স্বামী। মৃতার দিদির কথায়, রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে তাঁর বোনের দেহ উদ্ধার হয়। তার আগে শনিবার রাত দুটো নাগাদ পূর্ণিমা ফোন করেছিল তাঁকে। সন্দীপের অত্যাচারের কথা জানিয়েছিল। বলেছিল, ওরা ওঁকে প্রাণে মেরে ফেলতে চাইছে।

এরপর তাঁরা সন্দীপের বাবা-মাকে ফোন করেন, তখন তাঁদের জানানো হয় পূর্ণিমা খুবই অসুস্থ, তাঁরা যেন এসে দেখে যায়। এরপরেই সকালে তাঁরা জানতে পারেন পূর্ণিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতার বাপের বাড়ির তরফে আরও অভিযোগ, জামাই যে ব্যাঙ্কে কর্মরত, সেখানকার গ্রাহক এক মহিলা পুলিশকর্মী। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে একটি পরকীয়া সম্পর্ক রয়েছে। সন্দীপের বাড়িতেও যাতায়াত ছিল ওই মহিলার। যার ফলে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পূর্ণিমা এর প্রতিবাদ করায় তাঁর উপর অত্যাচার শুরু হয়। তাই তাঁর মৃত্যুর জন্যে শ্বশুরবাড়ির সকলকে দায়ী করে শাস্তির দাবি করেছেন তাঁরা। সেই ভিত্তিতে পূর্ণিমার স্বামীকে আটক করেছে পুলিশ। পূর্ণিমা খুন হয়েছেন নাকি সত্যি আত্মহত্যা করেছেন, তা সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। 

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৩ অভিযুক্ত

মঞ্চে উদ্দাম নাচ স্বল্পবসনা পানশালার নর্তকীদের, গোগ্রাসে উপভোগ করছেন খাকি উর্দিধারীরা!

অনবরত গায়ে-হাত-পায়ে ব্যথা বা অসম্ভব ক্লান্তি? জানুন সমাধানের উপায়

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

৯ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার