তিহাড় জেলে কীভাবে ছুরি, জবাব চাইল হাইকোর্ট

জেলের সুপারিন্টেন্ডেন্টকে (Jail Superintendent) ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির তিহাড় জেলের (Tihar jail) ভিতরে গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়াকে (Tillu Tajpuriya) ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে তাঁর বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা। সেই খুনের ঘটনার পর এবার তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করল দিল্লি হাইকোর্ট। কীভাবে জেলের ভিতরে ছুরি নিয়ে গেল দুষ্কৃতীরা, তা নিয়ে তিহাড় কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করল আদালত। পাশাপাশি জেলের সুপারিন্টেন্ডেন্টকে (Jail Superintendent) ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বিচারপতি জসমিত সিং (Justice Jasmeet Singh) বলেন, ‘জেলের ভিতরের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়লে কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ নেয়নি তা আদালত বুঝতে পারছে না। জেল কমপ্লেক্সে চারটি ছুরি কিভাবে থাকল, তাও জানতে চেয়েছেন বিচারপত। প্রসঙ্গত বিচারপতি সিং সেই দিনের ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখেছেন। যেখানে ৩৩ বছর বয়সী গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়াকে তাঁর সেলের বাইরে নিয়ে এসে কোপানোর দৃশ্য রয়েছে। এটি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য অবস্থা’ বলে মন্তব্য করেছে আদালত।

উল্লেখ্য ২০২১ সালে দিল্লির রোহিণী আদালতের ভিতরে গ্যাংস্টারকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিল গ্যাংস্টার টিলু তাজপুরিয়া। গত মঙ্গলবার উচ্চ-নিরাপত্তাবলয় যুক্ত তিহাড় জেলের ভিতরে তাঁকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছিল। সেই সময়কার সিসিটিভি প্রকাশ্যে আসার পর দেখা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি