গুজরাতে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি আদানির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের জন্মভূমি গুজরাতে বিপুল টাকা বিনিয়োগের ঘোষণা করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আগামী ৫ বছরে গুজরাতে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন দেশের শীর্ষ শিল্পপতি। বুধবার গান্ধিনগরে ভাইব্র্যান্ট গুজরাত বিশ্ব সম্মেলনে ওই ঘোষণা করেন বিতর্কিত শিল্পপতি। তখন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী । এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা। 

ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনা করে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী  আপনার নেতৃত্বে ভারত ২০৪৭ সালের মধ্যে একটি সম্পূর্ণ উন্নত দেশে পরিণত হবে। আপনি সফলভাবে ভারতকে একটি বড় শক্তিশালী দেশে পরিণত করবেন।‘ এরপরেই ৫ বছরে গুজরাতে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন গৌতম আদানি।

অন্যদিকে এই সামিটে আদানি কচ্ছের খাভদায় বিশ্বের বৃহত্তম এনার্জি পার্ক নির্মাণের কথাও ঘোষণা করেছেন। যা ৭২৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত । শুধু তাই নয় এই এনার্জি পার্ক মহাকাশ থেকেও  দেখা যাবে। এটি ভারত এবং বৃহত্তম সমন্বিত পুনর্নবীকরণযোগ্য শক্তি ইকোসিস্টেমে তৈরি। এর মধ্যে রয়েছে সোলার প্যানেল, উইন্ড টারবাইন, হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজার, গ্রিন অ্যামোনিয়া, পিভিসি এবং তামা ও সিমেন্ট উৎপাদনের সম্প্রসারণ।  আদানি কচ্ছের খাভদায় বিশ্বের বৃহত্তম এনার্জি পার্ক নির্মাণের জন্য প্রায় ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সেই পার্ক তৈরি করতে শুরু হয়েছে প্রস্তুতি।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর