সমকামী সঙ্গীর ছয় বছরের মেয়েকে ধর্ষণ, ছুরি দিয়ে ধর্ষকের যৌনাঙ্গ কাটল বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: সমকামী সম্পর্ক রয়েছে দুই ব্যক্তির মধ্যে। তাদের মধ্যেই একজন অন্যজনের ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে বাবার ঘুম ভেঙে যায়। তারপর ক্রোধে অন্ধ হয়ে তিনি ধর্ষকের যৌনাঙ্গ লক্ষ্য করে ছুরি চালিয়ে দেয়। ঘটনাটি ঘটে গিয়েছে উত্তর প্রদেশের দেওরিয়ায়। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। দায়ের হয়েছে ধর্ষণের মামলা। শুরু হয়েছে যাবতীয় আইনি ব্যবস্থা।

দেওরিয়ার খুখুন্ডু থানা এলাকায় এই জঘন্য ঘটনাটি ঘটেছে। মহারাজগঞ্জের বাসিন্দা রামবাবু যাদব শ্রমিকের কাজ করত। অবিবাহিত রামবাবুর এক বন্ধু অর্কেস্ট্রায় নৃত্যশিল্পী হিসেবে কাজ করত। বিবাহিত হওয়া সত্ত্বেও বেশ কয়েক বছর ধরে রামবাবুর সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকত। অভিযুক্তের সঙ্গে ওই অর্কেস্ট্রা নৃত্যশিল্পীর সমকামীতার সম্পর্ক ছিল। তাদের সম্পর্কে রামবাবুর ভূমিকা ছিল ‘স্বামীর’। ওই অর্কেস্ট্রা শিল্পীর স্ত্রীর স্বামীর সমকামীতার কথা জানার পর থেকে আর তার সঙ্গে থাকতেন না। মেয়েও থাকত মায়ের কাছে। সম্প্রতি ৬ বছরের শিশুকন্যা বাবার সঙ্গে থাকতে আসে।

মঙ্গলবার রাত দেড়টা নাগাদ রামবাবু যাদব আচমকা তাঁর বন্ধুর (সমকামী সম্পর্কে স্ত্রী) মেয়ের উপর অত্যাচার শুরু করে। মেয়েটির চিৎকারে অর্কেস্ট্রা শিল্পী ঘুম থেকে উঠে যান। এই দৃশ্য দেখে তিনি আর মাথা ঠিক রাখতে পারেননি। সঙ্গে সঙ্গে তিনি একটি ছুরি এনে রামবাবু যাদবের যৌনাঙ্গে ছুরি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে খুখুন্ধু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তৎক্ষণাৎ অভিযুক্ত রামবাবুকে হেফাজতে নেয় তারা এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। সেখানে আপাতত চিকিৎসাধীন ওই ব্যক্তি।

অতিরিক্ত পুলিশ সুপার সুনীল কুমার সিং বলেন, খুখুন্ডু পুলিশ তাৎক্ষণিকভাবে নির্যাতিতা শিশুকন্যার বাবার দায়ের করা অভিযোগে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বাবার অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। “

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫