কোন দফায় লোকসভার কত আসনে ভোট জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:প্রতীক্ষার অবসান। শনিবার বেলা তিনটের সময়ে সাংবাদিক সম্মেলনে দেশজুড়ে লোকসভার ভোট নির্ঘন্ট ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। ২০১৯ সালের মতো এবারেও সাত দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। আর শেষ দফার ভোট ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। সর্বাধিক আসনে ভোট নেওয়া হবে প্রথম দফায়। ১৯ এপ্রিল দেশের ২১ রাজ্যের ১০২ লোকসভা আসনে ভোট নেওয়া হবে। আর সবচেয়ে কম আসনে ভোট নেওয়া হবে পঞ্চম দফায়। ২০ মে দেশের ৮ রাজ্যের ৪৯ আসনে ভোট নেওয়া হবে। কোন দফায় কত রাজ্যে কত আসনে ভোট নেওয়া হবে তা একনজরে দেখে নেওয়া যাক।

দফা                        তারিখ          রাজ্যের সংখ্যা   আসন সংখ্যা

প্রথম                      ১৯ এপ্রিল             ২১           ১০২

দ্বিতীয়                   ২৬ এপ্রিল           ১৩            ৮৯

তৃতীয়                       ৭ মে                  ১২            ৯৪

চতুর্থ                        ১৩ মে                ১০            ৯৬

পঞ্চম                       ২০ মে                ৮             ৪৯

ষষ্ঠ                            ২৫ মে                ৭            ৫৭

সপ্তম                        ১ জুন                 ৮            ৫৭

এদিন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, দেশের মধ্যে তিনটি রাজ্যে সাত দফায় ভোট নেওয়া হবে। ওই তিন রাজ্য হল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার। এর মধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাকি দুই রাজ্যের মধ্যে বিহারে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। আর উত্তরপ্রদেশে বিজেপির সরকার। তিন রাজ্যে লোকসভার আসন সংখ্যা যথাক্রমে ৪২টি, ৪০টি এবং ৮০টি। রাজধানী দিল্লির সাত লোকসভা আসনে এক দফায় ভোট নেওয়া হবে। কেন্দ্রশাসিত রাজ্যটিতে ভোট নেওয়া হবে ষষ্ঠ দফায় ২৫ মে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?