হিন্দু কিশোরীকে ধর্ষণ মুসলিম যুবকের, গাজিয়াবাদে সাম্প্রদায়িক দাঙ্গা, ২৫০ জনের বিরুদ্ধে মামলা

এই ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার ব্রিজ বিহার কলোনিতে দোকান ভাঙচুর এবং কয়েকটি ই-রিক্সা পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকী সরকারি কর্মীদেরও মারধর করে তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার গাজিয়াবাদে কিশোরী ধর্ষণ। গ্রেফতার ২১ বছর বয়সী যুবক। শুধু তাই নয়, কিশোরী ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এলে গোটা এলাকা জুড়ে শুরু হয় বিক্ষোভ। রীতিমতো এলাকায় ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। যার জেরে ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জানা গিয়েছে, চলতি সপ্তাহের বুধবার গাজিয়াবাদের লিংক রোড থানার অন্তর্গত একটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই পেছন দিয়ে ওই কিশোরীর বাড়ির ভিতরে ঢুকে অভিযুক্ত যুবক ১৪ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। আর অভিযুক্ত যুবকটি ছিলেন একজন মুসলিম, নাম তাঁর ফাইজান। আর কিশোরীটি হিন্দু। ঘটনাটি জানাজানি হওয়ার পরেই এলাকায় দাঙ্গা বাধে। ঘটনাটির তীব্র প্রতিবাদ করেন এলাকার স্থানীয় এবং ডানপন্থী সংগঠনের কিছু কর্মী।

যা কিনা বিক্ষোভের জন্ম দেয় এলাকায়। প্রায় দুই দিন ধরে সাম্প্রতিক দাঙ্গা বাধার পরে অভিযুক্ত ফাইজান কে গতকাল শুক্রবার গ্রেফতার করা হয়। পুলিশ সুপার DCP ট্রান্স হিন্দান নিমিশ জানিয়েছে, ঘটনার দিন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় কিশোরীটির বাড়িতে ঢুকে তাঁর মুখে অ্যানাস্থিসিয়া ব্যবহার করে তাঁকে অজ্ঞান করে দেয় ওই যুবক। এরপর তাঁকে ধর্ষণ করে। এই ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার ব্রিজ বিহার কলোনিতে দোকান ভাঙচুর এবং কয়েকটি ই-রিক্সা পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকী সরকারি কর্মীদেরও মারধর করে তাঁরা। এরপরেই ২৫০ জন দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯১ (২) (দাঙ্গা), ১৯১ (১) (মারাত্মক অস্ত্র দিয়ে দাঙ্গা), ১২১ (স্বেচ্ছায় সরকারি কর্মকর্তাকে মারধর) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হয়ে গিয়েছে যে কিশোরীটিকে একজন পুরুষ ধর্ষণ করা হয়েছে। কিন্তু কিছু ব্যক্তি এলাকায় দাঙ্গা বাধানোর জন্যে গুঞ্জন ছড়িয়ে দেয় যে, তাঁকে গণধর্ষণ করা হয়েছে। ওদিকে ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, ঘটনার দিন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগে তাদের বাড়িয়ে ৩-৪ জন ব্যক্তি ঢুকে পড়ে। এবং তাঁদের মেয়েকে ধর্ষণ করেছে। মেজাজ শান্ত রাখতে এখন এলাকায় কঠোর পুলিশ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6