আঙুলের বদলে জিভে  অস্ত্রোপচার, ভুল চিকিৎসায় কাঠগড়ায় কেরলের  হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের কাঠগড়ায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। কেরলের কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে উঠে এল গুরুত্বর গাফিলতির অভিযোগ।  জানা গিয়েছে, চার বছরের একটি মেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আঙুলের অপারেশন করতে। কিন্তু ডাক্তাররা ভুল করে মেয়েটির  জিভে অপারেশন করে ফেলে। আর তাতেই ছড়িয়েছে উত্তেজনা।

এই ঘটনা প্রসঙ্গে মেয়েটির পরিবার জানিয়েছে, একটি হাতে ছয়টি আঙুল ছিল। তাই মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে এসেছিলাম। আমাদের বলা হয়েছিল যে এটি একটি ছোটখাটো অস্ত্রোপচার। তাই আমরা রাজি হয়েছি। কিছুক্ষণ পর আমাদের মেয়েকে নিয়ে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এরপর আমরা দেখি মেয়ের মুখে প্লাস্টারে ঢাকা। আমরা জানতাম না কী ঘটেছিল? তাতেই নার্স জানায় তার জিহ্বায়ও সমস্যা ছিল। তাই অপারেশন করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক এসে ভুলের জন্য ক্ষমা চান। তিনি  ষষ্ঠ আঙুলটি বাদ দেওয়ার কথা  বলে অপারেশন থিয়েটারে নিয়ে যায়।‘

ইতিমধ্যেই এই ঘটনার জেরে হাসপাতালে রোগী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে কেরলের এই হাসপাতালে এমন ঘটনা প্রথম নয়। এরআগে ২০১৭ সালে সি-সেকশনের পরে হর্ষিনা নামে ৩০ বছর বয়সী এক মহিলার পেটে একজোড়া কাঁচি রেখে দিয়েছিল ডাক্তাররা। বর্তমানে তা নিয়ে চলছে তদন্ত। এই ঘটনার মাঝে ফের কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে নামে উঠে এল আরও এক অভিযোগ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6