Loading live market data...
Loading active stocks...
Connecting...

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, তিন শতাংশ বাড়তে চলেছে ডিএ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি কর্মচারীদের জন্য সুখবর। তিন শতাংশ ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র। তিন শতাংশ বেড়ে ডিএ-এর পরিমাণ ৪৫ শতাংশ হতে চলেছে বলেই সূত্রের খবর। বর্তমানে, এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পান। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাঁদের জন্য এ এক বিরাট সুসংবাদ।

সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, জুন মাসে এআইসিপিআই সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্র ।  জুন মাসের এ.আই.সি.পি.আই সূচক প্রকাশের পরে ডিএ বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে৷  মে মাসে সূচক ছিল ১৩৪.৭ পয়েন্ট। জুন মাসে তা বেড়ে দাঁড়ায় ১৩৬.৪। এ.আই.সি.পি.আই সূচক সাধারণত সরকারী কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির হার নির্ধারণ করে।

এক সংবাদসংস্থায় অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানান, “২০২৩ সালের জুনের জন্য  অল ইন্ডিয়া সি.পি.আই-আই.ডব্লিউ ৩১ জুলাই, ২০২৩-এ প্রকাশিত হয়েছিল৷ আমরা মহার্ঘ ভাতার চার শতাংশ পয়েন্ট বৃদ্ধির দাবি করেছি। মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হয়েছে৷ তিন শতাংশ পয়েন্টের একটু বেশি চেয়েছিলাম। এইভাবে ডিএ তিন শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৪৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে”।

পাশাপাশি তিনি জানান, অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ তার রাজস্ব প্রভাব সহ ডিএ বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করবে এবং অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে প্রস্তাবটি রাখবে।  ডিএ বৃদ্ধি ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে।

২০২৩ সালের মার্চ মাসে শেষবার ডিএ ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়। যা ১ জানুয়ারি,২০২৩ থেকে কার্যকর হয়। জীবনযাত্রার ব্যয় সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় এবং সি.পি.আই-আই.ডব্লিউ এর মাধ্যমে প্রতিফলিত হয়।

কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা প্রতি মাসে শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত সি.পি.আই-আই.ডব্লিউ এর ভিত্তিতে তৈরি করা হয়। ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের। ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয় জানুয়ারি এবং জুলাই মাসে।  

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী