ফিরিয়ে আনব শান্তি, অশান্ত মণিপুরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃমণিপুর থেকে ৬,৭০০ কিলোমিটার যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী। মণিপুরে পৌঁছিয়ে  এদিন থাউবার খোংজম ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । পদযাত্রা শুরু আগেই জনসভা করলেন কংগ্রেস নেতা। তিনি বলেন,’ আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছিলাম যে ভারত জোড় ন্যায় যাত্রা কোথা থেকে শুরু হবে, তখন আমি স্পষ্ট করে দিয়েছিলাম যে যাত্রা কেবল শুরু মণিপুর থেকে।আমি   মণিপুরের যন্ত্রনা বুঝি। প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত এখানে আসেননি। মণিপুরে প্রশাসনিক অবকাঠামো ব্যর্থ হয়েছে। আমরা মণিপুরে শান্তি নিয়ে আসব।‘

রবিবার মণিপুর থেকে পদযাত্রা শুরুর আগে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন,’প্রধানমন্ত্রী রাজ্যে শুধু ভোট চাইতে আসেন, কিন্তু মণিপুরের মানুষ যখন কষ্টে থাকেন তখন তিনি আসেননি। রাহুলের এই যাত্রা দেশের সংবিধানকে রক্ষা করে।’ এদিন রাহুলের ৬,৭০০ কিলোমিটার যাত্রার সুচনা করলেন  খাড়গে।

১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হল  ‘ভারত জোড় ন্যায় যাত্রা’। দেশের মৌলিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু হল এই যাত্রার মূল লক্ষ্য। “ভারত জোড় ন্যায় যাত্রার” ট্যাগলাইন হল “ন্যায় কা হক মিলনে তাক”। এই পদযাত্রাটি  মোট ৮৫টি জেলা জুড়ে হবে। ১৪ জানুয়ারি থেকে ৬,২০০ কিলোমিটার পর্যন্ত ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী । এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বইয়ে।রাহুলের এমন যাত্রা এই প্রথম নয় এরআগেও ‘ভারত জোড়ো যাত্রা’ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। টানা পাঁচ মাস ধরে  ভারত জোড়ো যাত্রা করে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন কংগ্রেস নেতা।

এই যাত্রার জেরেই কর্ণাটক এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেস।   তাই এবার লোকসভা নির্বাচনের আগে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’  শুরু করতে চলেছে রাহুল।  উল্লেখ্য,এবারের পদযাত্রা হবে পূর্ব থেকে পশ্চিমে। মণিপুরের মানুষের দুঃখ-দুর্দশা থেকে এই শুরু এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বইয়ে। তবে লোকসভা নির্বাচনে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কতটা লাভবান হয় সেটাই এখন দেখার।

স্নাতকদের জন্য দারুণ সুযোগ! চাকরি দিচ্ছে NICL, জেনে নিন যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

‘এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে’, স্বপ্নভঙ্গের পর বিশেষ পোস্টে মেসির

করোনার ওমিক্রনের উপরূপ RF.5 এর থাবা, জেনে নিন উপসর্গ ও বিপদের মাত্রা

যবের জল কেন এত উপকারী? নিয়মিত পান করলে মিলবে সাত অবাক করা উপকার

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির বিশেষ কোণে বসান দেবী লক্ষ্মীর প্রিয় গাছ

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী