জনস্বার্থে সব ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না সরকার, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জনস্বার্থের দোহাই পেড়ে প্রশাসনের তরফে ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ নিয়ে মঙ্গলবার এক ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে, জনস্বার্থে সব ব্যক্তিগত সম্পত্তি নিতে পারবে না সরকার। যদিও সাংবিধানিক বেঞ্চের বিচারপতি বি ভি নাগরত্না ভিন্নমত পোষণ করেছেন। আইনজীবীদের মতে, দেশের শীর্ষ আদালতের রায়ে ব্যক্তিগত সম্পত্তি দখল নিয়ে জোর ধাক্কা খেল কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি।

জনস্বার্থের দোহাই পেড়ে সরকারের জমি অধিগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়ে ১৯৯২ সালে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল মুম্বই ভিত্তিক সংগঠন প্রোপার্টিজ ওনার্স অ্যাসোসিয়েশন (পোয়া)। মহারাষ্ট্র আবাসন ও এলাকা উন্নয়ন কর্তৃপক্ষের জমি অধিগ্রহণ আইনের এক ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সংস্থাটি। সংবিধানের ৩৯ (বি) ধারা অনুযায়ী, সরকার কিংবা প্রশাসন কর্তৃক ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়ে ছিল সংস্থাটি।

যেহেতু সাংবিধানিক একটি ধারাকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল তাই ওই মামলার শুনানির জন্য ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছিল। সাংবিধানিক বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়া ছিলেন বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি বিভি নাগরত্না, বিচারপতি সুধাংশু ধুলিয়া, বিচারপতি জেবি পাদরিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি এসসি শর্মা এবং বিচারপতি এজি মাসিহ। রায় দিতে গিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ বিচারপতি জানান, ‘সংবিধানের ৩৯ বি ধারা প্রয়োগ করে সব ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না প্রশাসন বা সরকার। সমষ্টিগত উন্নয়নের জন্য সব ব্যক্তিগত সম্পত্তি দখল করার কোনও অধিকার নেই সরকারের।’

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি