করোনা বিধিতে সামান্য ছাড়, ঘরোয়া বিমানে এরপর থেকে মিলবে এই দুই পরিষেবা

উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে বিমান পরিষেবা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়, যে সমস্ত উড়ানের সময়কাল দুই ঘন্টার কম তারা যাত্রীদের খাবার সরবরাহ করতে পারবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সময়কাল নির্বিশেষে সমস্ত ঘরোয়া (ডোমেস্টিক) বিমানে খাবার এবং ম্যাগাজিন পরিবেশনের অনুমতি দিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এদিন বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ‘অভ্যন্তরীণ (ডোমেস্টিক) রুটের বিমান পরিষেবায় এরপর থেকে সময়কালের বিধি-নিষেধ ছাড়াই খাবার সরবরাহ করা যেতে পারে।’

উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে বিমান পরিষেবা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়, যে সমস্ত উড়ানের সময়কাল দুই ঘন্টার কম তারা যাত্রীদের খাবার সরবরাহ করতে পারবে না। ওই একই কারণ দেখিয়ে বিমানের মধ্যে ম্যাগাজিন বিতরণও বন্ধ করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার বিমান পরিষেবা সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা চাইলে বিমানের যাত্রীদের ম্যাগাজিন বা অন্য কিছু পড়ার জিনিস সরবরাহ করতে পারে।’

উল্লেখ্য ২০২০-এর করোনা লকডাউনের পর চলতি বছরের ২৫ মে থেকে পুনরায় ঘরোয়া বিমান পরিষেবা চালু করা হয়। তবে পরিবহনমন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যাত্রীদের খাবার পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মাবলী মেনে চলতে হবে বিমান পরিষেবা সংস্থাগুলিকে। মঙ্গলবার এপ্রিলের সেই নির্দেশিকাতেই পরিবর্তন আনল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6