চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের কৃষকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব সরকারের

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে চলছে কৃষক বিক্ষোভ। আর এই আবহেই ফের পঞ্চমবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। তিনি বুধবার বলেন,’ আমি সমস্ত কৃষক নেতাদের আরেকদফা আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের শান্তি বজায় রাখতে হবে।‘  তবে কবে সেই বৈঠক হব, তা এখন পর্যন্ত জানা যায়নি।

অন্যদিকে কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল আজ বলেছেন,’ পাঞ্জাব ও হরিয়ানার সীমান্তে শিবির করা প্রতিবাদী কৃষকরা শান্তিপূর্ণভাবে দিল্লির দিকে পদযাত্রা করবেন। সরকার যদি মনে করে কৃষকদের হত্যা করে তাদের সমস্যার সমাধান হবে, তাহলে তারা তা করতে পারে।‘ আর তাদের বিক্ষোভ  থামাতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পঞ্জাব পুলিশ।

উল্লেখ্য, শস্যের ওপর ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত করতে আইন আনার দাবি জানিয়েছে কৃযকরা। পাশাপাশি স্বামীনাথন কমিশন যে সব প্রস্তাব দিয়েছে, তা কার্যকর করারও দাবি জানিয়েছে তাঁরা। সেইসঙ্গে লখিমপুর খেরিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তার সুবিচারও দাবি তুলেছে তাঁরা। শুধু তাই নয় সব ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। সোমবার, আন্দোলনকারী কৃষকরা আগামী পাঁচ বছরের জন্য নির্দিষ্ট কিছু ফসলের উপর ন্যূনতম সহায়ক মূল্য কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে কৃষকদের ‘দিল্লি-চলো’ বিক্ষোভের আগে সিংঘু সীমান্তের কাছে নিরাপত্তা জোরদার করায় জিটি কারনাল রোডে যানজট দেখা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ