চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিন্দু কর্মচারীদের প্রাণরক্ষায় বড়সড় সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: উপত্যকায় লাগাতার জঙ্গি নিশানায় (Militant Target) কাশ্মীরী পণ্ডিত (Kashmiri Pandit) ও হিন্দু সম্প্রদায়ের (Hindu Community) সরকারি কর্মচারী-আধিকারিকরা। গত কয়েকদিন একাধিক হামলায় প্রাণ হারিয়েছেন রাহুল ভাট (Rahul Bhat) সহ একাধিক কর্মচারী। ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন হিন্দু সরকারি কর্মচারী ও আধিকারিকরা। বিশেষ করে যাঁদের পোস্টিং বা কর্মস্থল দুর্গম এলাকায়। অনেকেই প্রাণ বাঁচাতে চাকরি ছাড়ার চিন্তাভাবনা করছেন। ফলে অস্বস্তিতে পড়তে হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনকে (Jammu-Kashmir Adminastration)। সেই বিড়ম্বনা কাটাতে বুধবার বড়সড় সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর প্রশাসন। উপরাজ্যপাল (Lieutenant Governor) মনোজ সিনহার (Manoj Sinha)  পৌরাহিত্যে আয়োজিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘যে সমস্ত হিন্দু কর্মচারী ও আধিকারিক প্রত্যন্ত এলাকায় কর্মরত, তাঁদের প্রত্যেকেই জেলা সদরে পোস্টিং দেওয়া হবে।’

গত কয়েকদিন ধরেই যেভাবে বেছে-বেছে উপত্যকায় হিন্দু সম্প্রদায়ের সরকারি কর্মচারী ও আধিকারিকদের খুন করে চলেছে, তাতে যথেষ্টই উদ্বিগ্ন প্রশাসন। এতদিন জম্মু প্রশাসন ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে উপত্যকাকে জঙ্গিমুক্ত করার যে ঢাক পেটানো হচ্ছিল, তাও কার্যত ফেটে গিয়েছে। কাশ্মীরী পণ্ডিত ও হিন্দু সরকারি কর্মচারী-আধিকারিকদের কাছে আশি ও নব্বইয়ের দশকের সেই দুঃসহ বিভীষিকার দিনগুলির স্মৃতি ফের ফিরে এসেছে।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাশ্মীর সহ উপত্যকায় যে সব হিন্দু সরকারি কর্মচারী ও আধিকারিক রয়েছেন তাঁদের সবাইকে দূরবর্তী গ্রাম বা শহর থেকে বদলি করে জেলা সদরে নিয়ে আসা হবে। পাশাপাশি তাঁদের জন্য সুরক্ষিত বাসস্থানের ব্যবস্থাও করা হবে। প্রয়োজনে হিন্দু সরকারি কর্মচারী ও আধিকারিকদের জন্য বিশেষ আবাসনও নির্মাণ করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ