মে মাসে জিএসটি বাবদ কোষাগারে জমা পড়েছে ১.৫৭ লক্ষ কোটি টাকা

২০২২ সালের মে মাসে জিএসটি বাবদ আদায় হয়েছিল এক লক্ষ ৪১ হাজার কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় মাসেই হ্রাস পেল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আদায়। সদ্য শেষ হওয়া মে মাসে সরকারের কোষাগারে জিএসটি বাবদ জমা পড়েছে এক লক্ষ ৫৭ হাজার ৯০ কোটি টাকা। গত বছরের মে মাসের তুলনায় অবশ্য চলতি বছরের মে মাসে জিএসটি বাবদ আয় ১২ শতাংশ বেড়েছে। ২০২২ সালের মে মাসে জিএসটি বাবদ আদায় হয়েছিল এক লক্ষ ৪১ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। উল্লেখ্য, চলতি আর্থিক বছরের প্রথম মাস এপ্রিলে জিএসটি বাবদ কোষাগারে জমা পড়েছিল এক লক্ষ ৮৭ হাজার কোটি ৩৫ লক্ষ টাকা। জিএসটি আদায়ের ক্ষেত্রে অতীতের সব নজির ভেঙ্গে দিয়েছিল এপ্রিলের আদায়।   

অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, মে মাসে জিএসটি বাবদ কোষাগারে জমা পড়েছে এক লক্ষ ৫৭ হাজার ৯০ কোটি টাকা। তার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে  (CGST) ২৮ হাজার ৪১১ কোটি টাকা।  রাজ্যগুলির (SGST) আয় হয়েছে ৩৫ হাজার ২২৮ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৮১ হাজার ৩৬৩ কোটি টাকা।  যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৪১ হাজার ৭৭২ কোটি টাকা। আর সেস বাবদ আদায় হয়েছে ১১ হাজার ৪৮৯ কোটি টাকা।

রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি জিএসটি আদায় হয়েছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে এক মাসে জিএসটি আদায় হয়েছে ২৩ হাজার ৫৩৬ কোটি টাকা। কর্নাটক ও গুজরাতে জিএসটি আদায় হয়েছে যথাক্রমে ১০,৩১৭ ও ৯,৮০০ কোটি টাকা। উত্তরপ্রদেশে ৭ হাজার ৪৬৮ কোটি টাকাস এবং পশ্চিমবঙ্গে ৫ হাজার ১৬২ কোটি টাকা।

 

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের