‘মোদি’ পদবি অবমাননা মামলায় রাহুল গান্ধিকে ‘রক্ষাকবচ’ দিল না গুজরাত হাইকোর্ট

মঙ্গলবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হেমন্ত প্রচ্ছক।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মোদি পদবি অবমাননা মামলায় গুজরাত হাইকোর্টেও স্বস্তি মিলল না রাহুল গান্ধির। আজ মঙ্গলবার প্রাক্তন কংগ্রেস সভাপতির আবেদনের শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হেমন্ত প্রচ্ছক। রাহুলের আইনজীবীদের পীড়াপীড়িতেও কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হননি বিচারপতি। জানিয়েছেন গ্রীষ্মের ছুটি শেষ হলেই এ বিষয়ে রায় দেওয়া হবে। গুজরাত হাইকোর্ট কোনও নির্দেশ না দেওয়ায় যথেষ্টই অস্বস্তিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি। উল্লেখ্য, যে বিচারপতির এজলাসে রাহুলের আবেদনের শুনানি হয়েছে সেই হেমন্ত প্রচ্ছক গোধরা দাঙ্গায় বিজেপি নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানির আইনজীবী ছিলেন।

মোদি পদবি অবমাননা মামলায় গত ২৩ মার্চ সুরাতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিলেন। ওই সাজার বিরুদ্ধে সুরাত সেশনস কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যদিও তাঁর সেই আজি খারিজ হয়ে যায। এর পরেই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু গুজরাত হাইকোর্টেও প্রাথমিক ধাক্কা খান তিনি। মামলা শুনতে আস্বীকার করেন বিচারপতি গীতা গোপী। মামলা ফিরিয়ে দেন প্রধান বিচারপতির কাছে। এর পরে বিচারপতি হেমন্ত প্রচ্ছকের এজলাসে মামলা পাঠানো হয়।

গত শনিবার দীর্ঘ শুনানির পরে ফের মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন বিচারপতি। এদিন শুনানির শুরুতেই বিচারপতি হেমন্ত প্রচ্ছক জানান, ৪ মে তিনি বিদেশ যাবেন। ফলে সম্ভব হলে এদিন, না হলে বুধবারের মধ্যে শুনানি শেষ করতে হবে। রাহুলের বিরুদ্ধে মামলাকারী পূর্ণেশ মোদির আইনজীবি নিরুপম নানাবতী প্রাক্তন কংগ্রেস সভাপতির আর্জি খারিজের আবেদন জানিয়ে দীর্ঘ সওয়াল করেন। রাহুল গান্ধি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেননি ফলেও বার বার উল্লেখ করেন। পাল্টা যুক্তিতে বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের একাধিক রায় উল্লেখ করে রাহুলের শাস্তি স্থগিত রাখার পক্ষে জোর সওয়াল করেন অভিষেক মণু সিঙ্ঘভি ও আর এস চিমা। শুনানি শেষে বিচারপতি জানান, কোনও অন্তর্বর্তী আদেশ দেওযা হচ্ছে না। গ্রীষ্মের ছুটির পরে চূড়ান্ত রায় দেওয়া হবে।

 

পাক উপকূলরক্ষী বাহিনীর শিবিরে ভয়াবহ আত্মঘাতী হামলা বালোচ গোষ্ঠীর, মৃত প্রায় ৩০

সকাল থেকেই নিম্নচাপের প্রভাব, আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব?

বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেও কেপ ভার্দেকে কুর্নিশ মেসির

আজকের রাশিফল: বিদেশ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন যে রাশির জাতকরা

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে