মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

ফের 'ম্যারেজ মেট্রিমোনি' সাইটের নাম নিয়ে প্রতারণা! এবার গুজরাতের এক ব্যবসায়ীর সঙ্গে এই ঘটনা ঘটল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ‘ম্যারেজ মেট্রিমোনি’ সাইটের নাম নিয়ে প্রতারণা! এবার গুজরাতের এক ব্যবসায়ীর সঙ্গে এই ঘটনা ঘটল। যেখানে প্রতারক কানাডার পাত্রী সেজে ব্যবসায়ীর থেকে প্রায় ১.১০ কোটি টাকা হাতিয়ে নিল। ঘটনাটি খোলাসা করা যাক। স্ত্রীর মৃত্যুর পর, পুনরায় বিয়ের জন্যে ‘গুজরাতি ম্যাট্রিমনি’তে একটি প্রোফাইল বানিয়েছিলেন ৫১ বছর বয়সী ওই ব্যবসায়ী। তিনি গুজরাতের চন্দখেড়ার বাসিন্দা। তখনই সাইটে কানাডার এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। তাঁদের কথাবার্তা এগোয়। মহিলা সহজেই ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করে নেয় এবং তাঁকে বিপুল লাভের প্রতিশ্রুতি দিয়ে ওষুধ শিল্পে কাঁচামাল সংক্রান্ত একটি ব্যবসায় বিনিয়োগ করতে বলেন।

মহিলা দাবি করেন, এই ব্যবসায় বিনিয়োগ করলে তিনি উচ্চ মুনাফা অর্জন করতে পারবেন। সঙ্গীর কথায় রাজিও হয়ে যান ওই ব্যবসায়ী। এরপর তিনি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে থাকেন। এইভাবে ব্যবসায়ীর থেকে প্রায় ১.১০ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক। পরে যখন ব্যবসায়ী বুঝতে পারেন যে, তিনি টাকার উপর টাকা ঢেলেই যাচ্ছেন, কিন্তু রিটার্ন কিছু পাচ্ছেন না। তখনই তিনি বুঝতে পারেন প্রতারণার খপ্পরে পড়েছেন। এমনকি যে মহিলার কথার ভিত্তিতে তিনি এতগুলো টাকা বিনিয়োগ করেছেন, সেই মহিলার সঙ্গেও আর যোগাযোগ করতে পারেননি তিনি। ফোন ও অনলাইন কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপর তিনি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমেদাবাদ সাইবার ক্রাইম শাখায় কাছে দ্বারস্থ হন।

এখন পুলিশের একটাই প্রশ্ন, ওই মহিলার আসল পরিচয় কী? পুলিশ এও তদন্ত করছে যে, ১.১০ কোটি টাকা (১১ মিলিয়ন রুপি) কোন কোন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল, এই পুরো নেটওয়ার্কে কারা কারা জড়িত? অভিযোগ, এই চক্রের অধীনে প্রতারকরা বিয়ের জন্য পাত্র খুঁজছেন এমন এক ব্যক্তিকেই লক্ষ্যবস্তু বানায়। প্রথমে তাঁরা বৈবাহিক সাইটের মাধ্যমে পাত্রের বিশ্বাস স্থাপন করে এবং তারপর বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তাকে আকৃষ্ট করে। এরপর তাঁর থেকে কোটি কোটি টাকা হাতিয়ে বেপাত্তা হয়ে যায়।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর