স্ত্রীর চার বয়ফ্রেন্ড! খুন হয়ে যাওয়ার আশঙ্কায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: মিরাটের সৌরভ রাজপুতের ঘটনা বহু মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্ত্রী যে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করে দেহ ড্রামের মধ্যে ভরে রেখে মধুচন্দ্রিমা কাটাতে মানালি চলে যেতে পারে এ সত্যি কোনও সুস্থ মানুষের ভাবনার অতীত। অথচ সৌরভ রাজপুতের সঙ্গে এমন ঘটনাই তো ঘটিয়েছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগী।

এসব ঘটনা শুনলে কোথাও গিয়ে নিজের ভালবাসার প্রতি আস্থা রাখতেও দ্বিধা বোধ করে মানুষ। এই খবর হাড়হিম করে দিয়েছে সকলের। তাই ভয় পাচ্ছেন অনেকেই। ঠিক যেমন ভয় পাচ্ছেন গোয়ালিয়রের অমিত কুমার সেন। অমিতের দাবি, তাঁর স্ত্রীর একাধিক প্রেমিক রয়েছে। সেই জন্য স্বামীকে খুন করার হুমকি দিচ্ছেন তিনি প্রতিনিয়ত।

অমিত কুমার সেনের অভিযোগ তাঁর স্ত্রী’র অনেক প্রেমিক বর্তমান। তাঁদের মধ্যে একজনের সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। অমিত এর প্রতিবাদ করলে, স্ত্রীর কাছ থেকে আসছে খুনের হুমকি। বর্তমানে তিনি রাহুল বাথাম নামে এক ব্যক্তির সাথে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। সঙ্গে করে নিয়ে গিয়েছেন ছোট ছেলেকে। অমিত অভিযোগ করেছেন যে স্ত্রী এবং তাঁর প্রেমিক মিলে বড় ছেলে হর্ষকে খুন করেছে।

অমিতের দাবি তিনি বেশ কয়েকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তাতে কোনও লাভ হয়নি। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। হতাশ হয়ে অমিত গোয়ালিয়রের ফুলবাগ ক্রসিংয়ে মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের পোস্টারের নিচে ধর্নায় বসেন। তিনি মুখ্যমন্ত্রীর কাছে সুরক্ষার আবেদন জানিয়ে বলেন, যদি শীঘ্রই এই ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মিরাটের ড্রাম কেসের মতো তাঁকেও খুন করা হতে পারে।

জনকগঞ্জ থানার ইনচার্জের আবার দাবি, অমিত কোনও অভিযোগ নিয়ে থানায় আসেননি। যদি আগে এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়ে থাকে তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের