রবিতে ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ হেমন্ত সোরেনের

Share:

নিজস্ব প্রতিনিধি : জেল থেকে বেরনোর পর ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন হেমন্ত সোরেন। আগামী রবিবার শপথ নেবেন তিনি। বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য।

বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন চম্পাই সোরেন। এরপর এদিন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। এরপর দলের তরফে সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য জানান, ৭ জুলাই, রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নেবেন হেমন্ত সোরেন। উল্লেখ্য, গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্তের জামিন মঞ্জুর করে। এরপরই জেল থেকে বের হন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই নেতা।

বুধবার দুপুরে রাঁচিতে বৈঠকে বসেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডি নেতারা। সেই বৈঠকেই স্থির হয়েছিল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন চম্পাই সোরেন। এরপরই বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন চম্পাই। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি অবৈধ জমি কেলেঙ্কারি মামলায় কয়েক ঘণ্টা জেরা করার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তখন তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসেন চম্পাই। পাঁচ মাস পর ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরতে চলেছেন হেমন্ত।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের