রাজনীতিতে নেমেই হিমাচলে জয়ের মুখ দেখলেন সুখুর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশে দেহরা বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন  কংগ্রেস প্রার্থী কমলেশ ঠাকুর। তিনি ৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই আসনের তিন নির্দল প্রার্থী ২০০ ভোটও পাননি। বলা বাহুল্য, কমলেশ হলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরের স্ত্রী।   এই প্রথমবার রাজনৈতিক ময়দানে নামেছিলেন  কমলেশ।

২০১২ সালে দেহরা বিধানসভা কেন্দ্রটি তৈরি হয় । প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী রবি ইন্দর সিং ২০১২ সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। হোশিয়ার সিং ২০১৭ এবং ২০২২ সালে নির্দল হিসাবে এই আসন থেকে জিতেছিলেন। এরপর  দেহরা বিধানসভা কেন্দ্র এখন কংগ্রেসের হাতে। উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর বলেন, “দলের নেতা-কর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন। আমি ধন্যবাদ জানাই যারা দলের সঙ্গে ছিলেন। আমি দেহরার মানুষদের জন্য গর্বিত।‘ বলা বাহুল্য, দেহরা বিধানসভা কেন্দ্রে রয়েছেন   ৮৬,৫২০ জন ভোটার। গত ১০ জুলাই উপনির্বাচনের দিন ভোট দিয়েছিলেন প্রায় ৬৫.৪২ শতাংশ বাসিন্দা।

উল্লেখ্য, হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন কমলেশ ঠাকুর। পাহাড়ি রাজ্যের ইতিহাসে এখনও পর্যন্ত একইসঙ্গে স্বামী-স্ত্রী’র বিধায়ক হওয়ার কোনও নজির নেই। তাই স্ত্রীর জয়লাভে আনন্দিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরে।

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক