টানা চতুর্থবার এক্সটেনশন পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে কেন্দ্রের  বিভিন্ন শীর্ষ পদে ‘জো-হুজুর’ আধিকারিকদের মেয়াদ বাড়ানোর পথে হাঁটছে মোদি সরকার। ক্যাবিনেট সচিবের মেয়াসদ বৃদ্ধির ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তথা আমলা মহলে ‘বিজেপির ঘরের লোক’ হিসেবে পরিচিত স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে টানা চার বার মেয়াদ বৃদ্ধি করা হল ‘বিজেপির ঘরের লোক’ হিসেবে পরিচিত ১৯৮৪ ব্যাচের আইএএস আধিকারিকের।

দ্বিতীয়বার মোদি সরকার ক্ষমতায় ফেরার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন অমিত শাহ। আর তার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব নিয়োগ করেন ১৯৮৪ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস আধিকারিক অজয় কুমার ভাল্লাকে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই অমিত শাহের নির্দেশে বিজেপি বিরোধী রাজ্য সরকারগুলিকে নানা কারণে হেনস্থা করতে শুরু করেন বলে অভিযোগ ওঠে।

বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একজন আমলা হিসেবে নন, বিজেপির সক্রিয় ক্যাডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬০ বছর বয়স হওয়ায় ২০২০ সালের নভেম্বরেই অবসর নেওয়ার কথা ছিল ভাল্লার। কিন্তু ‘ইয়েসম্যান’ হিসেবে রাজনৈতিক প্রভু ‘অমিত শাহের’ নির্দেশ পুরোপুরি কার্যকর করার পুরস্কার হিসেবে ওই বছরের অক্টোবরেই প্রথমবার মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ২২ অগস্ট পর্যন্ত কেন্দ্রীয স্বরাষ্ট্র সচিবের পদে রেখে দেওয়া হয় ভাল্লাকে।

২০২১ সালের অগস্ট মাসে কার্যকালের মেয়াসদ শেষ হওয়ার আগে ফের এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। গত বছর ফের তৃতীয়বারের মতো মেয়াদ বাড়ানো হয়। তখন দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, আর হয়তো মেয়াদ বাড়বে না ভাল্লার। কিন্তু শুক্রবার ফের এক বছর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ২২ অগস্ট পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে রেখে দেওয়া হয়েছে ভাল্লাকে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের