রাতারাতি পাল্টে যাচ্ছে প্যান কার্ড! নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল লেনদেন ক্রমশই বাড়ছে। আর এই কারণেই প্যান কার্ডের নিরাপত্তাও বাড়ছে। এবার সুরক্ষার স্বার্থে রাতারাতি বদলে যাচ্ছে প্যান কার্ড। বিপাকে পড়েছে কোটি কোটি গ্রাহকরা। কেন্দ্র সরকার চালু করেছে নয়া প্যান কার্ড ২.০ চালু করেছে।খুব শীঘ্রই বাতিল হবে পুরনো প্যান কার্ড।এর বদলে আসবে কিউআর কোড যুক্ত প্যান কার্ড। সুরক্ষার জন্যই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।কীভাবে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করবেন জানেন? তবে জানুন নয়া প্যান কার্ডের আওতায় কোন সুবিধা পাবেন আপনি ?

নয়া এই প্যান কার্ড ২.০-এর বৈশিষ্ট্য হল এখানে কিউআর কোড যুক্ত থাকবে। কিউআর কোড স্ক্যান করে দ্রুত তথ্য যাচাই করা হবে।এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন-নাম, জন্ম তারিখ, পিতার নাম ইত্যাদি এনক্রিপ্টেড অবস্থায় সুরক্ষিত করা থাকে।চিন্তার কারণ নেই।

আপনার যদি পুরনো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে তবে আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তারা অনলাইনে খুব সহজেই নয়া প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। কেন্দ্র সরকার নতুন প্যান কার্ডের জন্য দুটি পোর্টাল চালু করেছে।Protean (NSDL) – (পূর্বে NSDL e-Governance নামে পরিচিত)।অপরটি হল UTI Infrastructure Technology and Services Limited (UTIITSL)। এবার যেকোন একটি পোর্টালে আবেদন করুন।

NSDL থেকে কীভাবে আবেদন করবেন :NSDL থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে, https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html ওয়েবসাইটে যান। এরপর আপনার প্রয়োজনীয় তথ্য যেমন- প্যান নাম্বার, আধার নাম্বার, জন্ম তারিখ ইত্যাদি লিখুন। তারপর নির্দিষ্ট টিক বক্স চেক করে ‘Submit’ অপশনে ক্লিক করুন। এরপর নতুন পেজে গিয়ে আপনার আপডেট করা তথ্য যাচাই করুন। এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে। আপনি চাইলে মোবাইল বা ইমেইলয়ের মাধ্যমে OTP পেতে পারেন। এরপর ৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। এরপর ‘Submit’-এ ক্লিক করুন। ফিস পেমেন্ট করার পর Acknowledgment Receipt পাবেন। এরপর ২৪ ঘণ্টার মধ্যে আপনি NSDL-এর ওয়েবসাইট থেকে ই-প্যান ডাউনলোড করতে পারবেন। ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ফিজিক্যাল ঠিকানায় প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম মহিলা-সহ ৫ শ্রমিক

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ