স্ত্রীকে খুন করে করোনায় মৃত্যুর নাটক সাজিয়েছিল স্বামী, পাঁচ বছর পর হল কারাদণ্ডের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ:  ২০২০ সালকে ইতিহাস মনে রাখবে এক মহামারীর জন্য। ঠিক যেরকম ১৯২০ সালকে মনে রেখেছে স্প্যানিশ ফ্লুয়ের জন্য। ২০২০ সালে দেশ জুড়ে ছড়িয়েছিল করোনার ঢেউ। দেশজুড়ে বললে ভুল হবে, বরং বলা ভাল সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল কোভিড মহামারী।  সেই সময় খুন হন এক পঁচিশ বছর বয়সী অন্তঃসত্ত্বা গৃহবধূ। স্ত্রীর মৃত্যু হয়েছে এই খবর পরিবারের অন্যান্য সদস্যদের দিয়েছিলেন স্বামী নিজেই। কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। করোনা কেড়ে নিয়েছে জীবনসঙ্গিনীকে। এরপরে ময়নাতদন্ত না করেই সমাধিস্থ করা হয় তাঁর দেহ। এই ঘটনার পর পাঁচ বছর কেটে গিয়েছে। পাঁচ বছর পর স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন মহম্মদ আলি। উত্তরপ্রদেশের আদালত মহম্মদকে ১০ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ৫ জুন মারা যান তবসসুম। তখন তিনি ৭ মাসের অন্তসত্ত্বা। মহম্মদ আলি সকলকে জানান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তবসসুমের। সেই জন্যই বাড়ির অন্য কাউকে তিনি স্ত্রীর কাছে ঘেঁষতে পর্যন্ত দেননি। নিজেই গিয়ে কবর দিয়ে আসেন। তবসসুমের করোনায় মৃত্যু হয়েছে এই খবর সকলের বিশ্বাস করলেও একজন করেননি। তিনি কাকা মোর্তাজা আহমেদ। ভাইঝি করোনায় আক্রান্ত হয়েছিলেন, অথচ সেটা পরিবারের কেউ জানলো না- এই বিষয়টা ঠিক হজম হয়নি তাঁর। মৃত্যুসংবাদ পেয়ে মোর্তাজা ভাইজির শ্বশুর বাড়িতে যান। দেহ দেখে আবার বাড়ি ফিরে যান। এই মৃত্যু স্বাভাবিক- এই কথাটা মানতে পারছিলেন না তিনি। আসলে নিজের চোখকে অবিশ্বাস করতে পারছিলেন না মোর্তাজা আহমেদ। তবসসুমের দেহ দেখতে গিয়ে কাকা দেখেন ভাইঝির গলায় বেশ কয়েকটা দাগ। ওই দাগগুলো নিশ্চয় করোনা থেকে হয়নি, এই প্রশ্নই নিজের মনকে বার বার করেছিলেন প্রৌঢ়। শেষ পর্যন্ত মন স্থির করেমোর্তাজা নিজেই থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। তাঁরা তিন দিন পর ওই যুবকটির মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠায়। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের পুলিশের এই কাজেই খুলে যায় আসল সত্য। দেহ ময়নাতদন্তে যাওয়ার পর রিপোর্ট আসলে জানা যায়, কাকার সন্দেহই ঠিক। করোনায় নয়, তবসসুমকে হত্যা করা হয়েছে। রিপোর্টে দেখা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই গৃহবধূকে। এই ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আলিকে। তবসসুমের বাপের বাড়ি থেকে অভিযোগ করা হয় পণের জন্য খুন হতে হয়েছে তাদের মেয়েকে। যুক্তি হিসেবে তাঁরা বলেন পাঁচ বছরের বিবাহিত জীবনে বহু সময় স্বামীর হাতে অত্যাচারিত হতে হয়েছে তবসসুমকে।

পুলিশ মৃতার স্বামী ছাড়াও শাশুড়ি, পিসিশাশুড়ি এবং দেওরের বিরুদ্ধে খুনের অভিযোগ সহ অন্যান্য আরও বেশ কিছু অভিযোগে মামলা দায়ের করে। চার্জশিট পেশ করা হয় আদালতে। এরপর সকল তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয় যে ওই বধূকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার এই মামলার রায় বেরোয়। বিচারকরা তবসসুম হত্যায় তাঁর স্বামীকে ১০ বছরের কারাদন্ডে দণ্ডিত করে। সেই সঙ্গে ৫৬ হাজার টাকার জরিমানাও করা হয়। এর মধ্যে তবসসুমের পিসিশাশুড়ি মারা গিয়েছেন। শাশুড়ি ও যে খুন বা বা খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন সেই বিষয়েও কোনও প্রমাণ পাওয়া যায়নি। একই অবস্থা দেওরের ক্ষেত্রেও। তাই শাশুড়ি ও দেওর দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে আদালত।

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের