স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্ত্রীকে খুশি করতে মানুষ কত কিছুই না করেন। কেউ উপহার দেন, কেউ পছন্দের খাবার আনেন, আবার কেউ ঘুরতে নিয়ে যান। স্ত্রী মুখে কিছু বলার অপেক্ষা, তার আগেই পছন্দের জিনিস হাজির করে দিতে চান তাঁরা। প্রিয় মানুষটির মুখে একটুকরো হাসি দেখতেই যেন তাঁদের এত আয়োজন।  কিন্তু স্ত্রীকে চমকে দিতে গিয়ে যে কেউ সরাসরি গাড়ি চুরি করে বসবেন, তা হয়তো ভাবেননি কেউই। নয়ডায় এমনই এক অদ্ভুত ঘটনা সামনে আসতেই হতবাক হয়ে গিয়েছেন সকলে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, নয়ডার সেক্টর-১৮-এর মাল্টিলেভেল পার্কিং থেকে একটি হুন্ডাই এক্সেন্ট  (Hyundai Exter) চুরি করেন অরুণ নামে এক ব্যক্তি। এরপর গাড়িটি নিয়ে তিনি পৌঁছে যান এটায়। সেখানে স্ত্রীকে নাকি জানান, গাড়িটি তিনি কিনে এনেছেন। কিন্তু চুরির অভিযোগ দায়ের হওয়ার পরই শুরু হয় পুলিশের তদন্ত। ইলেকট্রনিক সার্ভিল্যান্সের সাহায্যে গাড়িটির গতিবিধি খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তের কাছে পৌঁছয়। তদন্তে সামনে আসে, গাড়িটি আসলে কেনা নয়, নয়ডার পার্কিং থেকেই চুরি করা হয়েছিল।  এখানেই শেষ নয়, ঘটনাকে ধামাচাপা দিতে গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। অর্থাৎ স্ত্রীকে নিজের গাড়ি বলে দেখানোর জন্য শুধু চুরি নয়, পরিচয় গোপন করার চেষ্টাও করেছিলেন অভিযুক্ত।  

আরও পড়ুন: গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে বাইকার সিয়ার বিস্ফোরক বয়ান, গ্রেফতার অভিযুক্ত কল্যাণ

ঘটনাটি ঘটে গত ১২  সেপ্টেম্বর। গাজিয়াবাদের একজন ট্যাটু শিল্পী তার হুন্ডাই এক্সেন্ট গাড়িটি সেক্টর ১৮-এর একটি পার্কিং লটে রেখে কাজে যান। ফিরে এসে তিনি দেখেন পার্কিং লট থেকে গাড়িটি উধাও। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে সেক্টর ২০ থানায় একটি গাড়ি চুরির মামলা দায়ের করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অরুণ জানায় যে, তার স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। সে স্ত্রীকে খুশি করার জন্য গাড়িটি তার কাছে নিয়ে যেতে চেয়েছিল। তবে এত কিছু করেই শেষ রক্ষা হয়নি। গ্রেফতার হয়েছেন ২২ বছরের যুবক অরুণ।    

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন