‘নতুন করে দল দাঁড় করাব’, এনসিপিতে ভাঙনের পরে গর্জন শরদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভাইপো অজিত পওয়ার-সহ দলীয় বিধায়কদের একাংশ রবিবারই দলে ভাঙন ধরে মহারাষ্ট্রে সেনা-বিজেপি সরকারে যোগ দিয়েছেন। আর সেই বিদ্রোহের ২৪ ঘন্টার মধ্যেই প্রথমবার প্রকাশ্য সভায় দাঁড়িয়ে নতুন করে দল গঠনের গর্জন ছুড়লেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সোমবার সাতারায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই বি চ্যবনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মরাঠা স্ট্রংম্যান হুঙ্কার ছুড়ে বলেছেন, ‘বিজেপি সব বিরোধী শক্তিকে ধ্বংসলীলায় মেতেছে। কিন্তু এভাবে এনসিপিকে খতম করা যাবে না। নতুন করে আবার দল দাঁড় করাব।’

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওয়াই বি চ্যবনকে বরাবরই নিজের রাজনেতিক গুরু হিসেবে মেনে এসেছেন শরদ পওয়ার। দলে ভাঙন দরার পরে সেই রাজনৈতিক গুরুর জন্মদিন উপলক্ষে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করলেন ৮২ বছর বয়সী দুঁদে মরাঠা রাজনীতিবিদ। এদিন সাতারার কারাডেতে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর মূর্তিতে মাল্যদান শেষে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে এনসিপি সুপ্রিমো বলেন, ‘আজ থেকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করলাম। কেউ-কেউ দলে বিদ্রোহ ঘোষণা করেছেন। মন্ত্রিত্ব আর ক্ষমতার লোভে দল ভেঙে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। তাদের আসল জায়গা কিছুদিনের মধ্যেই বুঝিয়ে দেব।’

অজিত পওয়ার-প্রফুল পটেলরা নিজেদের আসল এনসিপি হিসেবে দাবি করলেও দলের নিচঢুতলার কর্মী ও সমর্থকদের কাছে যে শরদই শেষ কথা, তা এদিনের সভায় উপচে পড়া স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। শুধু তাই নয়, পুণে থেকে কারাডেতে আসার পথে রাস্তার বিভিন্ন জায়গায় ভিড় জমিয়ে কর্মী-সমর্থকরা দলের দুর্দিনে প্রতিষ্ঠাতা সভাপতির পাশে থাকারও বার্তা দিয়েছেন। আর নিচুতলার কর্মী-সমর্থকদের ভিড় আর সমর্থন দেখেই মানসিকভাবে অনেকটাই উ‍ৎসাহিত হয়েছেন ৮২ বছর বয়সী রাজনেতা।

 

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!