কোভিড চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ও আইভারমেক্টিন নয়

বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আইসিএমআর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন  ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিল আইসিএমআর। শুধু তাই নয় রেমডেসেভির এবং টসিমিজুল্যাব ব্যহারের ওপরেও শর্ত চাপিয়েছে চিকিৎসকদের সংগঠন। বলেছে, পরিস্থিতির কথা বিবেচনা করেই এই দুটি ওষুধ ব্যবহার করা যাবে। যার অর্থ, এই দুটি ওষুধের যথেচ্ছ ব্যবহারের ওপর কড়াকড়ি করল আইসিএমআর।

আইসিএমআর-য়ের তরফ থেকে বলা হয়েছে, আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন এই দু’টি ওষুধ কোভিড চিকিৎসার জন্য উপযুক্ত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। দেখা গিয়েছে, করোনা চিকিৎসায়  দু’টি ওষুধের যথেষ্ট কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি, তাই কোভিড চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়া হল এগুলিকে।”

আইসিএমআর বাকি দুটি ওষুধের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে। রেমডিসিভারের ক্ষেত্রে বলা হয়েছে, করোনায় সংকটজনক রোগীর ক্ষেত্রে  অক্সিজেন সাপ্লাই শুরু করার ১০ দিনের মধ্যে ওই ওষুধ প্রয়োগ করা যেতে পারে।

আইসিএমআর জানিয়েছে, টসিলিজুম্য়াব শুধুমাত্র করোনায় আক্রান্ত সঙ্কটজনক রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং আক্রান্ত যদি আইসিইতে ভর্তি থাকে তবেই এই ওষুধ প্রয়োগ করা যেতে পারে।

উল্লেখ করা যেতে পারে, গত মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল। এবং এই দু’টি ওষুধ বন্ধ করার পক্ষে সওয়াল করেছিল তারা। কিন্তু তখন আইসিএমআর তাদের সঙ্গে সহমত হয়নি। ফলে এ নিয়ে ডিজিএইচএস এবং আইসিএমআর-এর বিশেষজ্ঞদের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ডিজিএইচএস-এর নির্দেশিকাকে সঠিক বলে জানিয়েছিল। সেই সঙ্গে এই দু’টি ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্কবার্তাও দিয়েছিল।

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ