আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকার লোকসভার আসন পুনর্বিন্যাসের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অধিকার খর্ব করতে পারে। এমনটাই আশঙ্কার কথা জানিয়ে আসছে দক্ষিণভারতের রাজনৈতিক দলগুলি।  এবার  ডিএমকে ইঙ্গিত দিয়েছে আসন পুনর্বিন্যাসের  বিতর্কিত বিষয়টি নিয়ে তারা সুপ্রিম কোর্টে যেতে প্রস্তুত একই সঙ্গে সংসদে প্রস্তাবিত বিলটি পাস হলে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবে।  

আসন পুনর্বিন্যাস নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। এবার  ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের প্রবীণ নেতা এবং ডিএমকে-র আইন শাখার সচিব এন আর এলাঙ্গোভান বলেছেন, বিলটি পাস হলে দলটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।  ডিএমকে জোর দিয়ে বলেছে যে, যদি তারা মনে করে তামিলনাড়ুর স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তবে তারা এই আইনটিকে আদালতে চ্যালেঞ্জ করতে দ্বিধাবোধ করবে না । স্ট্যালিনের দলের নেতারা বলেছেন,  পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া আসন পুনর্বিন্যাস করা হলে তা তামিলনাড়ুর মতো রাজ্যগুলোকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। তাদের মতে, শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকার আসন বিন্যাসের যেকোনো প্রচেষ্টা রাজ্যের সংসদীয় প্রতিনিধিত্ব হ্রাস করতে পারে। এন আর এলাঙ্গোভান জোর দিয়ে বলেছেন, ডিএমকে নিয়ম সংশোধনীটির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করবে । এমনকি এটাও জানিয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের মামলা প্রমাণের জন্য শক্তিশালী ভিত্তি  রয়েছে ।  

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব নাকি গোপন কৌশল? বাসন্তীতে দুই প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

আসন পুনর্বিন্যাস বিল প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্ট্যালিন আগে বলেছিলেন, “এই বিলে আসন পুনর্বিন্যাসে  কমিশনকে যে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, তার মাধ্যমে কমিশন ভবিষ্যতে যেকোনো সময়, যখন ইচ্ছা এবং যেভাবেই হোক, নিজের সুবিধার্থে ভারতীয় রাজ্যগুলির নির্বাচনী এলাকার আকার পরিবর্তন করতে পারে। এই কালো আইনে এমন বিধান রয়েছে যা এই ধরনের পরিবর্তনের পথ প্রশস্ত করে। এই বিলটি একটি বড় ষড়যন্ত্রে পরিপূর্ণ।” তিনি আরও বলেন, “এটি তাড়াহুড়ো করে পাশ করা উচিত নয়। কেন্দ্রীয় সরকারকে এটি সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। যদি তারা তাদের সংখ্যাধিক্যের দম্ভে আমাদের বিরোধিতা সত্ত্বেও এটি পাশ করিয়ে নেয়, তবে তামিলনাড়ুতে এর পরিণতি তাদের ভোগ করতে হবে।” 

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?