ধর্মীয় যোগ থাকলেও দল রেজিস্ট্রেশনে বাধা নেই, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন

রাজনীতির সঙ্গে ধর্মকে আলাদা রাখাই দস্তুর। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল, ধর্মের নামে রাজনীতি রুখে দেওয়ার কোনও নির্দিষ্ট নিয়ম সংবিধানে নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজনীতির সঙ্গে ধর্মকে আলাদা রাখাই দস্তুর। কমিশনে নাম নথিবদ্ধ করার সময় ধর্মকে বাইরে রাখা হয়। যদিও সাম্প্রতিক কালে সব মিলেমিশে একাকার হওয়ার জোগাড় হয়েছে। ধর্ম এবং রাজনীতির এই ‘আতাঁত’ ভাঙার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল, ধর্মের নামে রাজনীতি রুখে দেওয়ার কোনও নির্দিষ্ট নিয়ম সংবিধানে নেই।

নির্বাচন কমিশন জানিয়েছে, যদি কোনও সংগঠনের সঙ্গে ধর্মের যোগাযোগ থেকেও থাকে, তাতেও তাদের রেজিস্ট্রেশন বাতিল করা যায় না। এই ধরনের কোনও নিয়ম সংবিধানে নেই। তবে একইসঙ্গে কমিশন জানিয়েছে, ২০০৫ সালের পর ধর্মের সঙ্গে যোগ আছে এমন কোনও রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন কমিশন করেনি। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, নিয়ম অনুযায়ী কোনও দলকে নথিভুক্ত হতে গেলে দেশের ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি এবং গণতন্ত্রের আদর্শ মেনে চলতে হবে। নাহলে কোনও দলকে নথিভুক্ত করা হয় না। কোনও রাজনৈতিক দল নাম বা প্রতীকের মাধ্যমে কোনও ধর্মীয় পরিচয় ব্যবহার করলে, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই দাবিতে মামলা দায়ের করেন উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি। এই নেতা দাবি করেছেন, অনেক রাজনৈতিক দল নাম ও প্রতীকে ধর্মের পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। যা কিনা রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের ১২৩ নম্বর ধারার বিরোধী।

মামলাকারীর পক্ষে আইনজীবী গৌরব ভাটিয়া দাবি করেছেন, দু’টি স্বীকৃত রাজনৈতিক দল ‘দ্য ইন্ডিয়ান মুসলিম লিগ’ এবং ‘দ্য অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন’ নিজেদের নামেই মুসলিম ধর্মের পরিচয় বহণ করছে। এছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের প্রতীকেও ধর্মীয় নিশান ব্যবহার করা হচ্ছে। এই দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই বড় দলগুলির পাশাপাশি হিন্দু একতা পার্টি, খ্রিস্টান ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা সহজধারী শিখ পার্টির মতো দলও আছে এই তালিকায়। কিন্তু নির্বাচন কমিশন শীর্ষ আদালতে এই আর্জির বিরোধিতা করেছে।

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

যমুনা এক্সপ্রেসওয়েতে এসি স্লিপার বাসে ভয়াবহ আগুন, দগ্ধ মৃত প্রায় ৯

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা