দিল্লিতে ফের হিট অ্যান্ড রান, বলি আইআইটি পড়ুয়া

চিহ্নিত গাড়ি চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে ফের হিট অ্যান্ড রান। এবার হিট অ্যান্ড রানের বলি এক আইআইটি পড়ুয়া। ঘটনায় আরও একজন জখম। দিল্লি পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে আইআইইটির কাছে, মঙ্গলবার রাতে। হত পড়ুয়ার নাম আশরাফ নওয়াজ খান। ঘটনায় আরও এক পড়ুয়া আহত হয়েছেন। আহত পডুয়ার নাম অঙ্কুর শুক্লা। জানা গিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির চালক ক্যাম্পাস থেকে কিছুটা দূরে রেখে পালায়। চালককে দিল্লি পুলিশ শনাক্ত করেছে। তাকে ধরতে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া।

দিল্লি আইআইটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আশরাফ নওয়াজ খান এবং তাঁর সতীর্থ অঙ্কুর শুক্লা একই সঙ্গে একটি গবেষণার কাজে যুক্ত ছিলেন। মঙ্গলবার রাতে দুই বন্ধু মিলে ক্যাম্পাস কাছাকাছি কোথাও ঘুরতে গিয়েছিল। ফেরার সময় ক্যাম্পাসের সামনে গাড়ি তাদের ধাক্কা মারে। গাড়ির চাকায় পিষে যায় আশরাফ। অন্যদিকে, অঙ্কুর গাড়ির ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়েন।  ঘটনাস্থলের আশে-পাশে থাকা পথচারীরা দুই পড়ুয়াকে দ্রুত সাকেত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা আশরাফ নাওয়াজকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, অঙ্কুর রাখা হয়েছে আইসিইউতে।

দিল্লি পুলিশের তরফ থেকে এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, মঙ্গলবার রাতে আইআইটি ক্যাম্পাসে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায়  আশরাফ নওয়াজ খানের মৃত্যু হয়। দ্বিতীয় পড়ুয়া অঙ্কুর সাকেট হাসপাতালে ভর্তি। গাড়ি চালককে চিহ্নিত করা হয়েছে। 

আরও পড়ুন হিট অ্যান্ড রান এবার দিল্লিতে! ভাইরাল ভিডিও

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে